ফের ইসরায়েলি সেনার গুলিতে নারীসহ ৩ ফিলিস্তিনি নিহত

বিদেশ ডেস্ক
৩০ সেপ্টেম্বর ২০২১, ২২:০৮আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২১, ২২:০৮

ইসরায়েলি সেনার গুলিতে প্রাণ গেলো ফিলিস্তিনির। বৃহস্পতিবার জেরুজালেম, অধিকৃত পশ্চিম তীর এবং সীমান্তে এক নারীসহ তিনজন নিহত হন।

ইসরায়েলি সেনাবাহিনীর দাবি, ইসরা খুজাইমা নামের ওই নারী এক সেনাকে ছুরিকাঘাতের চেষ্টা করেন। এ সময় সেনারা গুলি ছুড়লে তাঁর মৃত্যু হয়। প্রত্যক্ষদর্শীদের বর্ণনায় তুর্কি সংবাদমাধ্যম টিআরটি জানায়, বৃহস্পতিবার ভোরের দিকে গুলির শব্দ শোনা যায়। তিনি আল-আকসা মসজিদের দিকে যাচ্ছিলেন বলে জানা গেছে। পরে ফিলিস্তিনি কর্তৃপক্ষ তার পরিচয় শনাক্ত করেন। ৩০ বছর বয়সী ইসরা খুজাইমা জেনিনের দক্ষিণাংশে কাবাতিয়া গ্রামের বাসিন্দা।

এদিকে পশ্চিম তীরের বুরকিন শহরে তল্লাশি চালানোর সময় ইসরায়েলি সেনা ও ফিলিস্তিনিদের মধ্যে সংঘর্ষে এক ফিলিস্তিনি নিহত এবং আরো দুজন আহত হন। নিহত হন তরুণ আল নাসের মোহাম্মদ জায়াওউদ (২২)। নাসেরের শরীরের চারটি বুলেট পাওয়া গেছে বলে জানিয়েছে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়।

অন্যদিকে, গাজার সীমান্ত বেড়ার কাছে বৃহস্পতিবার ইসরায়েলি বাহিনীর গুলিতে নিহত হয়েছেন মোহাম্মদ আবু আমার নামের এক ফিলিস্তিনি। ৪০ বছর বয়সী আবু আমার একজন পাখি শিকারি ছিলেন।

সম্প্রতি ইসরায়েলি বাহিনীর হাতে ফিলিস্তিনি নিহতের ঘটনা বেড়েছে। কদিন আগে পশ্চিম তীরে অভিযান চালিয়ে পাঁচজনকে হত্যা করেন সেনারা।

/এলকে/
সম্পর্কিত
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
সর্বশেষ খবর
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি