আজারবাইজান সীমান্তে ব্যাপক পরিসরে সামরিক মহড়া ইরানের

বিদেশ ডেস্ক
০১ অক্টোবর ২০২১, ১৭:১০আপডেট : ০১ অক্টোবর ২০২১, ১৮:০৬

আজারবাইজান সীমান্তে ব্যাপক পরিসরে সামরিক মহড়া শুরু করেছে ইরান। তেহরান বলছে, প্রতিবেশী আজারবাইজান সীমান্তে ইসরায়েল এবং জঙ্গি গোষ্ঠী আইএসের উপস্থিতি বৃদ্ধি পাওয়ায় মহড়ায় নেমেছে দেশটি। শুক্রবার (১ অক্টোবর) দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে দেখা গেছে, ইরানের উত্তর-পশ্চিমাঞ্চলের দিকে ট্যাংক, হেলিকপ্টার, কামান নিয়ে মহড়া চালাচ্ছেন সেনারা। 

ইরানের সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, এ অঞ্চলে প্রথমবারের মতো নিজেদের তৈরি দূরপাল্লার ড্রোন এবং অন্যান্য সামরিক সরঞ্জাম পরীক্ষা চালানো হচ্ছে।

তেহরান জানিয়েছে, তার চিরশত্রু ইসরায়েলের সঙ্গে আজারবাইজানের ঘনিষ্ঠ সামরিক সম্পর্ক নিয়ে উদ্বিগ্ন তারা। তেলআবিব আজারি সেনাবাহিনীকে উচ্চ প্রযুক্তির অ্যাসল্ট ড্রোন ও অন্যান্য সরঞ্জাম সরবরাহ করেছে বলে দাবি ইরানের।

এদিকে বৃহস্পতিবার তেহরানে আজারবাইজানের নতুন রাষ্ট্রদূতকে স্বাগত জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমিরাবদুল্লাহিয়ান। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ইরান তার জাতীয় নিরাপত্তার বিরুদ্ধে জায়নবাদী শাসনের উপস্থিতি এবং কর্মকাণ্ড সহ্য করবে না। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বাধ্য থাকবে ইরান।

গত বছর আজারবাইজান ও আর্মেনিয়ার মধ্যে যুদ্ধ চলাকালে কিছু আইএস যোদ্ধাদের ডাকা হয়। এ বিষয়ে ইরানের সেনাবাহিনীর কমান্ডার জানান, 'আমরা নিশ্চিত নই আজারবাইজান সীমান্ত থেকে আইএস সদস্যরা ফিরে গেছে কিনা। কিন্তু তাদের অবশ্যই এ এলাকা ত্যাগ করতে হবে'। 

সীমান্তে সামরিক মহড়ায় ইরানের প্রতি ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ। তিনি বলেন, প্রত্যেক দেশ তাদের নিজস্ব অঞ্চলে মহড়া চালাতে পারে, এটা তাদের সার্বভৌম অধিকার। কিন্তু ইরান কেন এ সময়ে আমাদের সীমান্তে মহড়া চালাচ্ছে! কেন তারা আর্মেনিয়া সীমান্তে মহড়া চালাচ্ছে না!

/এলকে/এমওএফ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
ইরান যুদ্ধ এখনও শেষ হয়ে যায়নি, দাবি নেতানিয়াহুর
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম