ওমানে ঘূর্ণিঝড় শাহিনের তাণ্ডবে ৩ বাংলাদেশি নিহত

বিদেশ ডেস্ক
০৭ অক্টোবর ২০২১, ১৮:১৩আপডেট : ০৭ অক্টোবর ২০২১, ১৯:৪৪

ওমানে ঘূর্ণিঝড় ‘শাহিন’-এর আঘাতে ৩ বাংলাদেশি নিহত হয়েছেন। এই তিন অভিবাসী শ্রমিকের মরদেহ গত মঙ্গল ও বুধবার উদ্ধার করেছে দেশটির প্রশাসন। শক্তিশালী ঘূর্ণিঝড়ে ওমান এবং ইরানে এ পর্যন্ত প্রাণ হারিয়েছেন ১২ জন।

ওমানে নিহত তিন বাংলাদেশি হলেন, শামসুল ইসলাম (৫৫), আমজাদ হোসেন হৃদয় (২৮) ও জিলাল হোসেন (৪৫)। দেশটির সরকারি সূত্রে জানা গেছে, নিহত সবাই লক্ষ্মীপুর জেলার পার্বতীনগর ইউনিয়নের বাসিন্দা।

এদের মধ্যে রবিবার ঝড়ের তাণ্ডব শুরু হলে হৃদয়ের সন্ধান পাওয়া যাচ্ছিল না। বুধবার তার লাশ পাওয়া যায়। আরেক নিহত বাংলাদেশি আমজাদ হোসেন ওমানের রাজধানী মাস্কাটের উপকূলীয় সাহাম শহরের একটি খেজুর বাগানে কাজ করতেন।

ঘূর্ণিঝড় শাহিন গত রবিবার ওমান ও ইরানে আঘাত হানে। এতে উপকূলীয় এলাকায় বেশ ক্ষয়ক্ষতি হয়। ভারী বৃষ্টিতে দেখা দেয় আকস্মিক বন্যা। এতে অনেক গুরুত্বপূর্ণ রাস্তাঘাট তলিয়ে যায়।

/এলকে/এমওএফ/
সম্পর্কিত
দিল্লির রেস্তোরাঁয় ভয়াবহ আগুন, বিদেশি নাগরিকসহ নিহত ২১
বললেন কথিত বন্দুকযুদ্ধে নিহত একরামের স্ত্রী৯ বছরেও বিচার পাইনি, এখনও দুই মেয়েকে নিয়ে হুমকিতে আছি 
পাকিস্তান থেকে ফেরা আফগান শরণার্থীদের ট্রাক উল্টে নিহত ১৮
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের