চার শতাধিক হুথি বিদ্রোহীকে হত্যার দাবি সৌদি জোটের

বিদেশ ডেস্ক
১১ অক্টোবর ২০২১, ১৫:২৭আপডেট : ১১ অক্টোবর ২০২১, ১৫:২৭

ইয়েমেনের মারিব প্রদেশে চার শতাধিক হুথি বিদ্রোহীকে হত্যার দাবি করেছে সৌদি সামরিক জোট। চার দিন ধরে বিমান হামলা চালিয়ে তাদের হত্যা করা হয়েছে বলে জানিয়েছেন সৌদি জোটের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল তুর্কি আল মালিকি।

তুর্কি আল মালিকির বরাত দিয়ে সৌদি আরবের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এসপিএ জানিয়েছে, আল আবদিয়া জেলায় বেসামরিক নাগরিকদের সুরক্ষার জন্য ৯৬ ঘণ্টার মধ্যে ১১৮টি বিমান হামলা চালানো হয়েছে।

হুথি মিলিশিয়াদের ১৫টি সামরিক যানও ধ্বংস করা হয়েছে বলে দাবি করেছেন সৌদি জোটের মুখপাত্র।

অবরুদ্ধ আল আবদিয়ায় বেসামরিক নাগরিকদের প্রতি দায়িত্ব পালনের জন্য আন্তর্জাতিক ও বেসরকারি মানবিক সংগঠনগুলোর প্রতিও আহ্বান জানান ব্রিগেডিয়ার জেনারেল তুর্কি আল মালিকি। তবে সৌদি জোটের এমন দাবির বিষয়ে হুথি বিদ্রোহীদের তরফ থেকে কোনও মন্তব্য পাওয়া যায়নি। সূত্র: আনাদোলু এজেন্সি।

/এমপি/
সম্পর্কিত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের