আল আকসা সংলগ্ন কবরস্থানে তাণ্ডব ইসরায়েলের

বিদেশ ডেস্ক
১১ অক্টোবর ২০২১, ১৬:২৮আপডেট : ১১ অক্টোবর ২০২১, ১৭:০০

জেরুজালেমের পবিত্র আল আকসা মসজিদ সংলগ্ন আল ইউসুফিয়ে কবরস্থানে তাণ্ডব চালিয়েছে ইসরায়েল। রবিবার জেরুজালেম পৌরসভার গাড়ি ব্যবহার করে গোরস্থানটির বিভিন্ন কবর গুঁড়িয়ে দেওয়া হয়। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে তুরস্কভিত্তিক সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি।

এই গোরস্থানটি জেরুজালেমের সুপ্রাচীন মুসলিম কবরস্থানগুলোর মধ্যে একটি। সেখানে দখলদার শক্তির অভিযানের সময় কবরের হাড় পাওয়া গেছে; এমন খবরে ঘটনাস্থলে জড়ো হয় ফিলিস্তিনিরা। লোকজন জড়ো হলে এক পর্যায়ে ঘটনাস্থল ত্যাগ করে ইসরায়েলি পৌরসভার গাড়ি।

কমিশন ফর দ্য প্রটেকশন অব মুসলিম গ্রেভস-এর নির্বাহী পরিচালক আহমেদ আল দাজানি। আনাদোলু এজেন্সিকে তিনি বলেন, ইসরায়েলের একটি আদালত ইসরায়েলি প্রত্নতত্ত্ব অধিদফতরকে কবরস্থানের কাছাকাছি স্থানে কাজ করার অনুমতি দিয়েছে।

তিনি বলেন, ধ্বংস করা কবরগুলোর মধ্যে ১৯৪৮ থেকে ১৯৬৭ সালের মধ্যে সংঘর্ষে শহীদ হওয়া মুসলমানদের সমাধি রয়েছে। এ ধরনের কর্মকাণ্ডের জন্য ইসরায়েলিকে আইনি পদক্ষেপের মুখোমুখি হতে হবে।

আহমেদ আল দাজানি জানান, ইসরায়েলি প্রশাসনের অধীনে জেরুজালেম পৌরসভা কর্তৃপক্ষ আল ইউসুফিয়ে কবরস্থানের কাছে একটি পার্ক নির্মাণের পরিকল্পনা করেছে।

/এমপি/
সম্পর্কিত
পেলেটে ঝাঁঝরা মুখ, তবু অনুশোচনা নেই: হাসপাতাল থেকেই যন্তর মন্তরে ফেরার ঘোষণা
খাবার, ক্ষোভ আর সংহতিতে গতি পাচ্ছে যন্তর মন্তরের আন্দোলন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
ভুলে চার মাস কারাভোগ, ৩০ লাখ টাকা পেলেন ভুক্তভোগী
ভুলে চার মাস কারাভোগ, ৩০ লাখ টাকা পেলেন ভুক্তভোগী
বন্যা-পরবর্তী নয়, বন্যার আগেই প্রস্তুতি: মিরপুরে ‘প্রজেক্ট প্রত্যাশা’র কার্যক্রম
বন্যা-পরবর্তী নয়, বন্যার আগেই প্রস্তুতি: মিরপুরে ‘প্রজেক্ট প্রত্যাশা’র কার্যক্রম
‘আমি শের, তোরে মেরেই ফেলবো’ বলে শিক্ষার্থীকে ‘পেটালেন’ ছাত্রদল নেতা
‘আমি শের, তোরে মেরেই ফেলবো’ বলে শিক্ষার্থীকে ‘পেটালেন’ ছাত্রদল নেতা
রাজধানীর দুই থানায় নতুন ওসি
রাজধানীর দুই থানায় নতুন ওসি
সর্বাধিক পঠিত
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
হত্যাকাণ্ডের শিকার সেই শিক্ষিকার চার সন্তান নিয়ে দিশেহারা পরিবার
হত্যাকাণ্ডের শিকার সেই শিক্ষিকার চার সন্তান নিয়ে দিশেহারা পরিবার
মুক্তি পেয়েই যে বার্তা দিলেন রাহুল-প্রিয়াঙ্কা
মুক্তি পেয়েই যে বার্তা দিলেন রাহুল-প্রিয়াঙ্কা
আদালতে বিচার চলাকালে শিক্ষানবিশ নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক
আদালতে বিচার চলাকালে শিক্ষানবিশ নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক
‘সময় নষ্ট করবেন না’, শিক্ষার্থীদের বিক্ষোভে পুলিশি বলপ্রয়োগ নিয়ে আবেদন নাকচ সুপ্রিম কোর্টের
‘সময় নষ্ট করবেন না’, শিক্ষার্থীদের বিক্ষোভে পুলিশি বলপ্রয়োগ নিয়ে আবেদন নাকচ সুপ্রিম কোর্টের