৫ থেকে ১১ বছর বয়সীদের জন্য ফাইজার টিকার অনুমোদন আমিরাতের

বিদেশ ডেস্ক 
০১ নভেম্বর ২০২১, ১৮:০২ আপডেট : ০১ নভেম্বর ২০২১, ১৮:০৫

৫ থেকে ১১ বছর বয়সী শিশুদের জন্য জরুরিভিত্তিতে ফাইজার ভ্যাকসিন ব্যবহারের অনুমোদন দিয়েছে সংযুক্ত আরব আমিরাত। রবিবার আনুষ্ঠানিকভাবে এই অনুমোদন দেয় দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম গালফ নিউজ।

ইতোমধ্যেই দেশটিতে ৩ থেকে ১৭ বছর বয়সীদের জন্য সিনোফার্ম এবং ১২ বছরের বেশি বয়সীদের জন্য ফাইজার ভ্যাকসিন ব্যবহারের অনুমোদন রয়েছে। সোমবার নতুন করে ৫ থেকে ১১ বছর বয়সী শিশুদের জন্যও ফাইজার টিকার অনুমোদন মেলে।

আমিরাতের স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, এই ভ্যাকসিন নিরাপদ এবং এটি ৫ থেকে ১১ বছর বয়সীদের মধ্যে শক্তিশালী প্রতিরোধ ক্ষমতা তৈরি করে।

এর আগে গত শুক্রবার ৫ থেকে ১১ বছর বয়সীদের জন্য ফাইজারের ভ্যাকসিনের অনুমোদন দেয়  যুক্তরাষ্ট্র। এই বয়সসীমার প্রায় তিন কোটি শিশুকে শিগগিরই টিকাটি দেওয়ার পরিকল্পনা করছে হোয়াইট হাউস।

/এমপি/
সম্পর্কিত
হোয়াইট হাউস ছাড়লেন শি, বৈঠককে ‘দুর্দান্ত’ বললেন ট্রাম্প
সিইসিকে পদত্যাগের আলটিমেটাম, যন্তর মন্তরে ফের আন্দোলনের হুঁশিয়ারি ককরোচ পার্টির
যুক্তরাষ্ট্রে দুটি পান্ডা পাঠাবে চীন: শি জিনপিং
সর্বশেষ খবর
জ্বালানি তেলের বাড়তি দামে উত্তপ্ত কাঁচাবাজার
জ্বালানি তেলের বাড়তি দামে উত্তপ্ত কাঁচাবাজার
আওয়ামী লীগ ফিরলে জামায়াত নেতাদের আবারও ফাঁসি দেবে: রাশেদ খাঁন
আওয়ামী লীগ ফিরলে জামায়াত নেতাদের আবারও ফাঁসি দেবে: রাশেদ খাঁন
শাহজালালে সন্দেহজনক ঘোরাফেরা, তল্লাশিতে বেরিয়ে এলো স্বর্ণ-ল্যাপটপ
শাহজালালে সন্দেহজনক ঘোরাফেরা, তল্লাশিতে বেরিয়ে এলো স্বর্ণ-ল্যাপটপ
টিভিতে আজকের খেলা (২৫ সেপ্টেম্বর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (২৫ সেপ্টেম্বর, ২০২৬)
সর্বাধিক পঠিত
চাকরি পাওয়ার খুশিতে বন্ধুদের সঙ্গে দেখা করতে গিয়ে জড়ালেন হত্যা মামলায়
চাকরি পাওয়ার খুশিতে বন্ধুদের সঙ্গে দেখা করতে গিয়ে জড়ালেন হত্যা মামলায়
ইলিশের দাম কেজিতে কমেছে ৩০০ টাকা, বাজারে বেড়েছে সরবরাহ
ইলিশের দাম কেজিতে কমেছে ৩০০ টাকা, বাজারে বেড়েছে সরবরাহ
আগাম কর দিয়েও ৫ শতাংশ ছাড় থেকে বঞ্চিত করদাতারা
আগাম কর দিয়েও ৫ শতাংশ ছাড় থেকে বঞ্চিত করদাতারা
দেশে জ্বালানি তেলের দাম কখন কমবে, জানালেন প্রতিমন্ত্রী
দেশে জ্বালানি তেলের দাম কখন কমবে, জানালেন প্রতিমন্ত্রী
স্লিপার বাসে ‘পোড়া গন্ধ’ পেয়েও থামাননি চালক, আগুনে প্রাণ হারালেন ৯ জন 
স্লিপার বাসে ‘পোড়া গন্ধ’ পেয়েও থামাননি চালক, আগুনে প্রাণ হারালেন ৯ জন