সম্পর্ক উন্নয়নে এরদোয়ানের সঙ্গে সাক্ষাৎ করবেন আমিরাতের যুবরাজ

বিদেশ ডেস্ক
২৩ নভেম্বর ২০২১, ২০:৫৯আপডেট : ২৩ নভেম্বর ২০২১, ২০:৫৯

তুরস্ক সফরে যাবেন সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) যুবরাজ ও ডি ফ্যাক্টো শাসক মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান। তুরস্কের প্রেসিডেন্টের কার্যালয়ের তরফে জানানো হয়েছে এই সফরে প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ানের সঙ্গে সাক্ষাৎ হবে তার। আঞ্চলিক প্রতিদ্বন্দ্বি দেশ দুইটি তাদের ক্ষয়িষ্ণু সম্পর্ক মেরামত করতে চাইছে বলে জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

লিবিয়ার সংঘাত এবং অন্য আঞ্চলিক ইস্যুগুলোতে পরস্পরবিরোধী পক্ষে অবস্থান তুরস্ক ও সংযুক্ত আরব আমিরাতের। বুধবার তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান এবং আমিরাতের যুবরাজ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের মধ্যে বৈঠক হবে। গত কয়েক বছরের মধ্যে এটাই দুই দেশের মধ্যে সর্বোচ্চ পর্যায়ের বৈঠক।

মঙ্গলবার তুর্কি প্রেসিডেন্টের কার্যালয়ের এক বিবৃতিতে বলা হয়, ‘দ্বিপাক্ষিক সম্পর্কের সব আঙ্গিক পর্যালোচনা করা হবে এবং সম্পর্ক উন্নয়নের পদক্ষেপ নিয়ে আলোচনা হবে।’ এতে আরও বলা হয়, বৈঠকে আঞ্চলিক এবং আন্তর্জাতিক ইস্যুও স্থান পাবে।

আমিরাতের বার্তা সংস্থা ডব্লিউএএম জানিয়েছে, তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ানের আমন্ত্রণে বুধবার তুরস্ক সফরে যাচ্ছেন যুবরাজ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান।

এর আগে গত ৩১ আগস্ট আঞ্চলিক এবং আন্তর্জাতিক ইস্যু নিয়ে টেলিফোনে আলাপ করেন এই দুই নেতা। সম্প্রতি সংযুক্ত আরব আমিরাত ও তাদের আরব মিত্রদের সঙ্গে উত্তেজনা কমানোর উদ্যোগ নিয়েছে আঙ্কারা।

/জেজে/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম