ওমিক্রন: বিদেশি প্রবেশে নিষেধাজ্ঞার পথে ইসরায়েল

বিদেশ ডেস্ক
২৮ নভেম্বর ২০২১, ১২:৪৫আপডেট : ২৮ নভেম্বর ২০২১, ১২:৫৮

ওমিক্রনের বিস্তার রোধে বিশ্বের সব দেশের নাগরিক প্রবেশে ১৪ দিনের নিষেধাজ্ঞা দিতে যাচ্ছে ইসরায়েল। শনিবার ঘোষণায় ইসরায়েলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেট জানিয়েছেন, ‘এই সিদ্ধান্ত সরকারের অনুমোদনের অপেক্ষায় রয়েছে। গৃহীত হলেই রবি অথবা সোমবার মধ্যরাত থেকে কার্যকর হবে’। 

আফ্রিকা থেকে ইসরায়েলে আসা একজনের দেহে ওমিক্রন শনাক্ত হওয়ায় এমন পদক্ষেপ নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী নাফতালি বেনেট বিবৃতিতে বলেন, নিষেধাজ্ঞার সীদ্ধান্ত এখন সরকারের অনুমোদনের অপেক্ষায়।

দেশটির কর্মকর্তারা আশা করছেন, এই সময়ের মধ্যে ওমিক্রনের বিরুদ্ধে করোনা প্রচলিত ভ্যাকসিনগুলো কতটা কার্যকর সে সম্পর্কে আরও তথ্য পাওয়া যাবে। এর আগে শুক্রবার আফ্রিকা থেকে ইসরায়েলে আসা ৭ দেশের বিমান চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করে দেশটি।

তবে বিপজ্জনক তালিকায় থাকা আফ্রিকার এই দেশগুলো থেকে কেউ যদি ইসরায়েলে প্রবেশে করে ফেলে, তবে করোনার নেগেটিভ রিপোর্ট না পাওয়া পর্যন্ত তাকে সরকারি হোটেলে কোয়ারেন্টিনে থাকতে হবে।

ইসরায়েলের এক কোটির বেশি জনসংখ্যার দেশটির ৫৭ শতাংশ মানুষ দুই ডোজ টিকা নিয়েছেন। দেশটিতে এ পর্যন্ত ১৩ লাখ মানুষ করোনায় শনাক্ত হন। মৃত্যুর সংখ্যা পৌঁছেছে ৮ হাজারের বেশি।

সূত্র: আল-জাজিরা

/এলকে/
সম্পর্কিত
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
সর্বশেষ খবর
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান