লেবানন সংকট সমাধানে সৌদি আরবের সঙ্গে কাজ করবে ফ্রান্স

বিদেশ ডেস্ক
০৫ ডিসেম্বর ২০২১, ২১:১৩আপডেট : ০৫ ডিসেম্বর ২০২১, ২১:১৩

লেবাননের সংকট সমাধানে সৌদি আরবের সঙ্গে কাজ করবে ফ্রান্স। শনিবার এই লক্ষ্যে লেবাননের সঙ্গে যৌথ ফোন কল আয়োজন করেছে দেশ দুটি। রিয়াদ ও বৈরুতের মধ্যকার অভূতপূর্ব কূটনৈতিক সংকট সমাধানে এটিকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ মনে করা হচ্ছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এখবর জানিয়েছে।

মধ্যপ্রাচ্য সফরের অংশ হিসেবে সৌদি আরবও সফর করছেন ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ। সৌদি আরব যাওয়ার আগে তিনি সংযুক্ত আরব আমিরাত ও কাতার সফর করেন।

গত মাসে সৌদি আরবসহ উপসাগরীয় কয়েকটি দেশ বৈরুত থেকে নিজেদের রাষ্ট্রদূত প্রত্যাহার করে। লেবানন সরকারের এক মন্ত্রী সৌদি নেতৃত্বাধীন ইয়েমেনে চলমান যুদ্ধের সমালোচনা করার পর এই পদক্ষেপ নেওয়া হয়। শুক্রবার ওই মন্ত্রী পদত্যাগ করেছেন।

ম্যাক্রোঁ সাংবাদিকদের বলেছেন, স্বল্পমেয়াদে পুনরায় আর্থিকভাবে লেবাননে সক্রিয় হতে প্রতিশ্রুতি দিয়েছে রিয়াদ। আমরা এখন উভয়ে এক সঙ্গে কাজ করব।

ফরাসি প্রেসিডেন্ট জানান, লেবাননের প্রধানমন্ত্রী নাজিব মিকাতির সঙ্গে ফোনালাপে তিনি ও সৌদি যুবরাজ একটি স্পষ্ট বার্তা দিয়েছেন। আর তা হলো লেবাননের জনগণের প্রতি দেশ দুটি অঙ্গীকারাবদ্ধ।

ম্যাক্রোঁ ইঙ্গিত দিয়েছেন রিয়াদ ও প্যারিস লেবাননের প্রয়োজনীয় মানবিক সহযোগিতার জন্যও তারা একসঙ্গে কাজ করবে।

মিকাতি বলেছেন, ম্যাক্রোঁ ও যুবরাজ সালমানের সঙ্গে ফোনালাপ উপসাগরীয় দেশগুলোর সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপনে গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

/এএ/
সম্পর্কিত
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি