ইরানের পরমাণু সমঝোতা নিয়ে বৈঠক আগামী সোমবার

বিদেশ ডেস্ক
২৩ ডিসেম্বর ২০২১, ২১:০১আপডেট : ২৩ ডিসেম্বর ২০২১, ২১:০৭

ইরানের সাথে ছয় বিশ্বশক্তির সম্পাদিত বহুল আলোচিত পরমাণু চুক্তি ২০১৫ পুনরুজ্জীবিত করতে যে আলোচনা চলছে, তা আগামী সোমবার (২৭ ডিসেম্বর) আবারও শুরু হচ্ছে। অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনাতে বৈঠক হবে বলে ঘোষণা দিয়েছে ইইউ’র কূটনৈতিক বিভাগ।

ইইউ’র কূটনৈতিক বিভাগের ডেপুটি সেক্রেটারি জেনারেল ও রাজনৈতিক পরিচালক এনরিক মোরার সভাপতিত্বে বৈঠকটি অনুষ্ঠিত হবে। এতে অংশ নেবেন ইরান, চীন, রাশিয়া, ফ্রান্স, যুক্তরাজ্য এবং জার্মানির প্রতিনিধিরা। বিবৃতিতে  বলা হয়েছে, সব পক্ষের অংশগ্রহণে চুক্তি বাস্তবায়ন এবং যুক্তরাষ্ট্রকে ফেরানো নিয়ে আলোচনা হবে।

ইরানের পরমাণু চুক্তির আলোচনা দীর্ঘদিন বন্ধ থাকার সম্প্রতি আবারও শুরু হয়েছে। শেষ আলোচনায় ভালো অগ্রগতি হয়েছে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। এক বৈঠকের পর সাংবাদিকদের এনরিক মোরা বলেন, চুক্তির বিষয়ে ইরানের পক্ষ থেকে ইতিবাচক সাড়া পাওয়া গেছে।

উল্লেখ্য, ২০১৫ সালে ছয় জাতির অংশগ্রহণে ইরানের পরমাণু চুক্তি সম্পাদিত হয়। পরবর্তীতে মার্কিন প্রেসিডেন্ট ক্ষমতায় এসে চুক্তি থেকে যুক্তরাষ্ট্রের নাম প্রত্যাহার করে নেন। এর পর ইরানের ওপর একের পর এক নিষেধাজ্ঞা আরোপ করে ট্রাম্প প্রশাসন। তবে বাইডেন ক্ষমতায় আসার পর আবারও চুক্তিতে ফেরার আলোচনা চলছে। এদিকে ইরানও তাদের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারে চাপ দিয়ে আসছে যুক্তরাষ্ট্রকে।

/এলকে/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
ইরান যুদ্ধ এখনও শেষ হয়ে যায়নি, দাবি নেতানিয়াহুর
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম