আমিরাতের ‘সামরিক সরঞ্জামবাহী’ জাহাজ জব্দ করলো ইয়েমেনের বিদ্রোহীরা

বিদেশ ডেস্ক
০৩ জানুয়ারি ২০২২, ২৩:২০আপডেট : ০৩ জানুয়ারি ২০২২, ২৩:২০

লোহিত সাগরে সংযুক্ত আরব আমিরাতের পতাকাবাহী একটি জাহাজ জব্দ করেছে ইয়েমেনের ইরান সমর্থিত শিয়াপন্থী হুথি যোদ্ধারা। জব্দকৃত জাহাজটির মাধ্যমে সামরিক সরঞ্জাম বহন করা হচ্ছিল বলে জানিয়েছে তারা। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

সোমবার টুইটারে দেওয়া পোস্টে এ নিয়ে কথা বলেন হুথি-র সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি। তিনি বলেন, জাহাজটি হোদেইদাহ উপকূল থেকে বিনা অনুমতিতে ইয়েমেনের পানিসীমায় প্রবেশ করে বিদ্বেষমূলক কর্মকাণ্ড পরিচালনা করছিল।

আমিরাতি জাহাজ জব্দের এই ঘটনা লোহিত সাগরে সর্বশেষ হামলার ঘটনা, যা আন্তর্জাতিক বাণিজ্যের জন্য একটি গুরুত্বপূর্ণ পথ।

রওয়াবি নামের জাহাজটি জব্দের খবর প্রথম আসে ব্রিটিশ সামরিক বাহিনীর ইউনাইটেড কিংডম মেরিটাইম ট্রেড অপারেশন থেকে। তারা মধ্যরাতের দিকে একটি অজ্ঞাত জাহাজকে লক্ষ্য করে হামলার কথা জানায়।

পরে সৌদি আরবের নেতৃত্বাধীন সামরিক জোটের এক বিবৃতিতে ওই হামলার কথা স্বীকার করা হয়। হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে সশস্ত্র জলদস্যুতার অভিযোগ করেছে তারা।

জোটের দাবি, জাহাজটি দূরবর্তী দ্বীপ সোকোত্রার একটি ভেঙে ফেলা সৌদি ফিল্ড হাসপাতাল থেকে চিকিৎসা সরঞ্জাম বহন করেছিল।

সৌদি সামরিক জোটের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল তুর্কি আল-মালিকি সোমবার এক বিবৃতিতে বলেছেন, হুথি মিলিশিয়াদের অবিলম্বে জাহাজটি ছেড়ে দিতে হবে। অন্যথায় জোট বাহিনী শক্তি প্রয়োগসহ প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নেবে।

/এমপি/
সম্পর্কিত
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী