ইরাকে মার্কিন বাহিনীর ওপর ড্রোন হামলার চেষ্টা

বিদেশ ডেস্ক
০৪ জানুয়ারি ২০২২, ১৫:৩০আপডেট : ০৪ জানুয়ারি ২০২২, ১৫:৩০

রাজধানী বাগদাদের পশ্চিমে মার্কিন বাহিনীর একটি ঘাঁটিতে ড্রোন হামলার চেষ্টা চালানো হয়েছে। তবে আইন আল-আসাদ বিমান ঘাঁটির দিকে আগাতে থাকা বিস্ফোরক ভর্তি ড্রোন দুইটি ভূপাতিত করেছে ইরাকের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। মঙ্গলবার এই ঘটনা ঘটেছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন আন্তর্জাতিক সামরিক জোট।

সোমবার একই ধরনের আরেকটি চেষ্টা প্রতিহত করা হয়। সেদিন বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে মার্কিন বাহিনীর একটি অবস্থানে ড্রোন হামলার চেষ্টা হয়। তবে ওই ড্রোন দুইটিও প্রতিহত করে ইরাকের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা।

ইরান ও তাদের ইরাকি মিত্ররা যখন ইরানি জেনারেলে কাসেম সোলাইমানিকে খুনের দ্বিতীয় বার্ষিকী পালন করছে তখন এসব ড্রোন হামলার চেষ্টা চালানো হয়েছে।

ইরাক ও সিরিয়ায় আইএস বিরোধী যুদ্ধে আন্তর্জাতিক জোটের নেতৃত্ব দিচ্ছে যুক্তরাষ্ট্র।

২০২০ সালের ৩ জানুয়ারি বাগদাদ বিমানবন্দরের কাছে মার্কিন ড্রোন হামলায় নিহত হন জেনারেল কাসেম সোলাইমানি। এই হামলার নির্দেশ দেন তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

গত সোমবার ইরানি প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি বলেছেন, ওই নির্দেশের জন্য ট্রাম্পকে অবশ্যই বিচারের মুখোমুখি হতে হবে। আর তা করা না হলে প্রতিশোধ নেবে তেহরান।

সূত্র: রয়টার্স

/জেজে/
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বশেষ খবর
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী