সৌদি আরবের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপনে প্রস্তুত ইরান

বিদেশ ডেস্ক
০৭ জানুয়ারি ২০২২, ১৮:১০আপডেট : ০৭ জানুয়ারি ২০২২, ১৮:৩৭

ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দোল্লাহিয়ান বলেছেন, সৌদি আরবের সঙ্গে যেকোনও সময় সম্পর্ক পুনঃস্থাপনে প্রস্তুত রয়েছে তেহরান। আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেছেন।

সৌদি আরবের সঙ্গে সংলাপকে ইতিবাচক ও গঠনমূলক বলে সাক্ষাৎকারে উল্লেখ করেছেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী। তিনি জানান, কয়েক দিনের মধ্যে ওআইসিতে ইরানের প্রতিনিধি জেদ্দায় ফিরবেন, যা একটি ইতিবাচক পদক্ষেপ।

তিনি উল্লেখ করেছেন, আঞ্চলিক বিভিন্ন সমস্যা সমাধানে সৌদি আরব, মিসর ও তুরস্কের মতো দেশগুলোর সঙ্গে বৃহত্তর আঞ্চলিক সংলাপ গুরুত্বপূর্ণ। সৌদি আরব শুধু তেহরানের সঙ্গে সংলাপ চায়, এর মূল লক্ষ্য দ্বিপক্ষীয় সম্পর্ক।

৩ জানুয়ারি জর্ডানের আম্মানে এক সংবাদ সম্মেলনে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান বলেছিলেন, ইরানের দিকে আরব বিশ্বের হাত বাড়ানো আছে। শর্ত হলো ইরানকে আরব বিশ্বের নিরাপত্তা ও স্থিতিশীলতা সংশ্লিষ্ট ইস্যুতে সাড়া দিতে হবে।

সৌদি মন্ত্রী জানান, জর্ডানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনায় তিনি আরব বিশ্বকে অস্থিতিশীল করার ক্ষেত্রে ইরানের ভূমিকার কথা তুলে ধরেছেন।

কয়েক দশকের বৈরিতার পর গত বছর তেহরান ও রিয়াদের মধ্যে সরাসরি আলোচনা শুরু হয়েছে। গত বছর আগস্টে ইরাক ঘোষণা দেয় তারা বেশ কয়েকটি গোপন সংলাপ আয়োজন করেছে। জর্ডানও কয়েকটি আলোচনা আয়োজনের ঘোষণা দিয়েছে। যুক্তরাষ্ট্র এই উদ্যোগে সমর্থন জানিয়েছে।

/এএ/এমওএফ/
সম্পর্কিত
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
সর্বশেষ খবর
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের