করোনায় তিন সপ্তাহের শিশুর মৃত্যু

বিদেশ ডেস্ক
১৮ জানুয়ারি ২০২২, ১৩:১৮আপডেট : ১৮ জানুয়ারি ২০২২, ১৩:১৮

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কাতারে তিন সপ্তাহের এক শিশুর মৃত্যু হয়েছে। দেশটির জনস্বাস্থ্য বিষয়ক মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এতে বলা হয়েছে, গুরুতর সংক্রমণের ফলে তিন সপ্তাহের এক শিশুর মৃত্যু হয়েছে। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম গালফ নিউজ।

প্রতিবেদনে বলা হয়, শিশুটির অন্য কোনও রোগ বা বংশগত কোনও সমস্যার কথা জানা যায়নি। জনস্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, সব বয়সের লোকজনই কোভিডে আক্রান্ত হওয়ার ঝুঁকিতে রয়েছে। মাত্র তিন সপ্তাহ বয়সের শিশুটির মৃত্যু সেটিই মনে করিয়ে দিয়েছে।

কাতারে এতো কম বয়সে কোভিডে আক্রান্ত হয়ে কোনও শিশুর মৃত্যু একটি বিরল ঘটনা। মহামারি শুরু হওয়ার পর এ পর্যন্ত দেশটিতে করোনায় দুই শিশুর মৃত্যু হয়েছে।

আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারস-এর তথ্য অনুযায়ী, ২৮ লাখ জনসংখ্যার দেশ কাতারে এ পর্যন্ত তিন লাখ তিন হাজার ২৪০ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ৬২৭ জনের মৃত্যু হয়েছে।

/এমপি/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম