সৌদি ও আমিরাতে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, বাংলাদেশি আহত

বিদেশ ডেস্ক
২৪ জানুয়ারি ২০২২, ১৩:৫৩আপডেট : ২৪ জানুয়ারি ২০২২, ১৪:০২

সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতকে লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইয়েমেনের সশস্ত্র হুথি বিদ্রোহী গোষ্ঠী। আমিরাত দাবি করেছে, তারা হুথিদের ছোড়া দুটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে সক্ষম হয়েছে। সোমবার এক বিবৃতিতে আমিরাতের প্রতিরক্ষামন্ত্রী জানিয়েছেন, প্রতিহত করা ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ দুবাইয়ের একাধিক জায়গায় পড়েছে।

অন্যদিকে রবিবার সৌদির রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে বলা হয়েছে, হুথি বিদ্রোহীদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দেশটির দক্ষিণ দিকে পড়েছে। এতে বাংলাদেশিসহ এক সুদানের নাগরিক আহত হয়েছেন। যানবাহনসহ বেশ কিছু স্থাপনা ক্ষয়ক্ষতির খবর দিয়েছে দেশটি। হামলায় আহত বাংলাদেশির পরিচয় প্রকাশ করেনি সৌদি সরকার। 

সৌদি জোটের পক্ষ থেকে বিবৃতিতে জানানো হয়েছে, ক্ষেপণাস্ত্র দাহরান আল জানুব এলাকা লক্ষ্য করে চালানো হয়। তবে সৌদির প্রতিরক্ষা বিভাগ তা ধ্বংস করতে সক্ষম হয়েছে। 

এদিকে সৌদি আরব এবং সংযুক্ত আমিরাত লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছোঁড়ার দায় স্বীকার করেছে হুথি বিদ্রোহীদের মুখপাত্র। হুথি নিয়ন্ত্রিত আল মাসিরাহ টেলিভিশনে গোষ্ঠীটি জানায়, ইয়েমেনে বছরের পর বছর ধরে চলা যুদ্ধে সৌদি এবং আমিরাতের বিরুদ্ধে আরও ব্যাপক পরিসরে সামরিক অভিযান পরিচালনা করবে হুথি।

২০১৫ সাল থেকে ইয়েমেনে যুদ্ধ চলছে। হুথি বিদ্রোহীদের দমনে ইয়েমেনে বিমান হামলা অব্যাহত রেখেছে সৌদি নেতৃত্বাধীন জোট। এতে কয়েক লাখ মানুষ প্রাণ হারিয়েছেন।

/এলকে/
সম্পর্কিত
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
সর্বশেষ খবর
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের