ইয়েমেন যুদ্ধে হুথিদের দুই হাজার শিশু সেনা নিহত: জাতিসংঘ

বিদেশ ডেস্ক
৩০ জানুয়ারি ২০২২, ২৩:২৮আপডেট : ৩০ জানুয়ারি ২০২২, ২৩:২৮

ইয়েমেন যুদ্ধে হুথি বিদ্রোহীদের প্রায় দুই হাজার শিশু সেনা নিহত হয়েছে। জাতিসংঘের এক বিশেষজ্ঞ প্যানেল জানিয়েছে, ২০২০ সালে প্রায় দেড় হাজার শিশু সেনা নিহত হয়। পরের বছর নিহত হয়েছে আরও কয়েকশ’। রবিবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি’র এক প্রতিবেদনে এসব উঠে এসেছে।

নিরাপত্তা পরিষদের পাঠানো প্রতিবেদনে বিশেষজ্ঞরা বলেছেন, ইরান সমর্থিত হুথি বিদ্রোহীরা এখনও শিশুদের যুদ্ধের জন্য রিক্রুট করছে। এজন্য তারা গ্রীষ্মকালীণ ক্যাম্প ও মসজিদকে কাজে লাগিয়ে আদর্শ ছড়াচ্ছে।

বিশেষজ্ঞরা আরও বলেছেন, সৌদি আরবের নেতৃত্বাধীন বিমান হামলায় এখনও অনেক বেসামরিক প্রাণহানি হচ্ছে।

২০১৫ সাল থেকে শুরু হওয়া ইয়েমেনের যুদ্ধে দশ হাজারের বেশি শিশু নিহত হয়েছে। সরাসরি সংঘাতে নিহত হয়েছেন লাখো প্রাপ্ত বয়স্ক। আর কোটিরও বেশি মানুষ ঘরবাড়ি হারিয়েছেন এবং দেশটি দুর্ভিক্ষের দ্বারপ্রান্তে পৌঁছে গেছে।

৩০০ পৃষ্ঠার প্রতিবেদনে জাতিসংঘের বিশেষজ্ঞ প্যানেল উল্লেখ করেছে, হুথিদের দলে ভেড়ানো শিশুদের মধ্যে ২০২০ সালে ১ হাজার ৪০৬ জন নিহত হয়েছে। পরের বছর জানুয়ারি থেকে মে মাসে নিহত হয়েছে আরও ৫৬২ জন।

প্যানেলের বিশেষজ্ঞরা সব পক্ষকে স্কুল, গ্রীষ্মকালীণ ক্যাম্প ও মসজিদকে শিশুদের দলে ভেড়ানোর কাজে ব্যবহার না করার আহ্বান জানিয়েছেন। তারা সুপারিশ করেছেন, এই আহ্বান না মানলে নিষেধাজ্ঞা আরোপ করার জন্য।

/এএ/
সম্পর্কিত
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী