কাউন্সিলের কাছে ক্ষমতা ছাড়লেন ইয়েমেনের প্রেসিডেন্ট

বিদেশ ডেস্ক
০৭ এপ্রিল ২০২২, ১২:৪৫আপডেট : ০৭ এপ্রিল ২০২২, ১২:৪৫

নিজের বিতর্কিত ডেপুটিকে বরখাস্ত করেছেন ইয়েমেনের প্রেসিডেন্ট আবদ-রাব্বু মনসুর হাদি। বৃহস্পতিবার একই সঙ্গে তিনি নিজের ক্ষমতা একটি প্রেসিডেন্সিয়াল কাউন্সিলের কাছে ছেড়ে দিয়েছেন। সৌদি আরবের সমর্থন রয়েছে এসব পদক্ষেপে। এর ফলে সাত বছর ধরে চলা দেশটির গৃহযুদ্ধ অবসানে জাতিসংঘের নেতৃত্বাধীন আলোচনার পথে বাধা দূর হবে।

আবদ-রাব্বু মনসুর হাদির ঘোষণার পর সৌদি সমর্থিত ইয়েমেনি সরকারকে তিনশ’ কোটি ডলার আর্থিক সহযোগিতা ঘোষণা করেছে রিয়াদ। একই সঙ্গে তারা ইরান সমর্থিত হুথি বিদ্রোহীদের সঙ্গে আলোচনার তাগিদ দিয়েছে।

২০১৬ সালের পর প্রথমবারের মতো গত শনিবার দুই মাসের যুদ্ধ বিরতিতে সম্মত হয় ইয়েমেনের যুদ্ধরত পক্ষগুলো। এরপরই ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত প্রেসিডেন্ট মনসুর হাদি নতুন পদক্ষেপের ঘোষণা দেন।

এক টেলিভিশন ভাষণে মনসুর হাদি বলেন, ‘আমি অপরিবর্তনীয়ভাবে সংবিধান, উপসাগরীয় উদ্যোগ এবং তাদের নির্বাহী ম্যাকানিজমের সঙ্গে সঙ্গতি রেখে আমার পূর্ণ ক্ষমতা প্রেসিডেন্সিয়াল লিডারশিপ কাউন্সিলের কাছে হস্তান্তর করছি।’ ২০১৪ সালে হুথি বিদ্রোহীদের হামলার পর রাজধানী সানা থেকে উৎখাত হয় মনসুর হাদির সরকার।

মনসুর হাদি যে কাউন্সিলের কাছে ক্ষমতা হস্তান্তর করেছেন তাতে একজন চেয়ারম্যান এবং তার সাত ডেপুটি রয়েছেন। এর নেতৃত্ব দেবেন রাশাদ আল-আলিমি। তার প্রতি সৌদি আরবের সমর্থন রয়েছে এছাড়া দেশটির রাজনৈতিক দলগুলোর সঙ্গেও তার নিবিড় সম্পর্ক রয়েছে।

সূত্র: রয়টার্স

/জেজে/
সম্পর্কিত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের