বাগদাদে ইরান-সৌদি আরব পঞ্চম দফা আলোচনা

বিদেশ ডেস্ক
২৩ এপ্রিল ২০২২, ২১:৫২আপডেট : ২৩ এপ্রিল ২০২২, ২১:৫২

ইরাকের রাজধানী বাগদাদে ইরান ও সৌদি আরবের মধ্যে পঞ্চম দফা আলোচনা অনুষ্ঠিত হয়েছে। ইরানের নিরাপত্তাবাহিনীর ঘনিষ্ঠ একটি সংবাদমাধ্যমের বরাতে আল-জাজিরা এখবর জানিয়েছে।

ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের (এসএনএসসি) সিনিয়র প্রতিনিধিরা এবং সৌদি আরবের গোয়েন্দা প্রধান খালিদ বিন আলি আল হুমাইদান এই আলোচনায় অংশ গ্রহণ করেন। তবে এসএনএসসি ঘনিষ্ঠ নৌরনিউজ আলোচনা কবে অনুষ্ঠিত হয়েছে তা জানায়নি।

সংবাদমাধ্যমটির খবরে উল্লেখ করা হয়েছে, দুই দেশের সম্পর্ক পুনরায় স্থাপনের জন্য ইতিবাচক পরিবেশে প্রধান চ্যালেঞ্জগুলো নিয়ে আলোচনা হয়েছে। যা ভবিষ্যতে দ্বিপক্ষীয় সম্পর্কে উজ্জ্বল ফল নিয়ে আসতে পারে।

এতে আরও বলা হয়েছে, এই আলোচনা দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে বৈঠকের পথ সুগম করতে পারে।

২০১৬ সালে তেহরান ও রিয়াদ কূটনৈতিক সম্পর্ক বিচ্ছিন্ন করে। এখন পর্যন্ত উভয়পক্ষ দ্বিপক্ষীয় ও আঞ্চলিক উত্তেজনা নিরসনে আলোচনা ভূমিকা রাখতে পারে বলে আশা প্রকাশ করে আসছে। যদিও এখন পর্যন্ত কোনও বড় অগ্রগতি অর্জিত হয়নি।

২০২১ সালের এপ্রিল থেকে ইরাকে আলোচনায় বসছে ইরান ও সৌদি আরব। তবে ওমানেও একটি আলোচনা অনুষ্ঠিত হয়েছে বলে সংবাদমাধ্যমের খবর প্রকাশিত হয়েছে।

আলোচনাগুলোর এখন পর্যন্ত অগ্রগতি হলো জেদ্দাহভিত্তিক ওআইসির ইরান কার্যালয় পুনরায় চালু করা।

/এএ/
সম্পর্কিত
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি