ইসরায়েল যাচ্ছেন বাইডেন

বিদেশ ডেস্ক
২৫ এপ্রিল ২০২২, ১০:৫২আপডেট : ২৫ এপ্রিল ২০২২, ১১:০৯

ইসরায়েল সফরের আমন্ত্রণ গ্রহণ করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ইসরায়েলি প্রধানমন্ত্রী নাফতালি বেনেট এই সফরের প্রস্তাব দেন। তবে বাইডেনের সম্ভাব্য সফরের নির্দিষ্ট তারিখ ঘোষণা করেনি উভয়পক্ষ।

বেনেটের কার্যালয় এক বিবৃতিতে জানিয়েছে, রবিবার দুই নেতার মধ্যে ফোনালাপ হয়েছে। বেনেট জেরুজালেমে সহিংসতা ও উসকানি বন্ধের প্রচেষ্টা সম্পর্কে বাইডেনকে অবহিত করেছেন। পূর্ব জেরুজালেমের পবিত্র আল আকসায় সম্প্রতি উত্তেজনা লক্ষ্য করা গেছে। ফিলিস্তিনের সঙ্গে ইসরায়েলি বাহিনীর কয়েক দফা সংঘর্ষে দুইশ জন আহত হয়েছেন। আটক হন তিন শতাধিক। শুক্রবারও ইসরায়েলি বাহিনীর হামলায় ৫৭ ফিলিস্তিনি আহত হন।

হোয়াইট হাউস বিবৃতিতে জানিয়েছে, বাইডেন উত্তেজনা কমাতে এবং পবিত্র রমজানে শান্তিপূর্ণ সমাধান নিশ্চিতে ইসরায়েলি ও ফিলিস্তিনি কর্মকর্তাদের মধ্যে চলমান প্রচেষ্টার বিষয়টি পর্যবেক্ষণ করছেন।

দুই নেতার মধ্যে ইরান ইস্যুটিও প্রাধান্য পায়। ইসরায়েল সরকার বিবৃতিতে জানিয়েছে, ইরানের ইসলামিক রেভ্যুলেশন গার্ড বাহিনীকে সন্ত্রাসী তালিকাভুক্ত থেকে প্রত্যাহার না করার অনুরোধ জানান বেনেট।

/এলকে/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম