যুদ্ধক্ষেত্র ছেড়ে পালানোর চেষ্টা

নিজেদের ২০ যোদ্ধার শিরশ্ছেদ করলো আইএস

বিদেশ ডেস্ক
৩১ জানুয়ারি ২০১৬, ২১:২৪আপডেট : ৩১ জানুয়ারি ২০১৬, ২১:২৪

যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা আইএস কর্তৃক শিরশ্ছেদের প্রতীকী ছবি র অপরাধে ২০ যোদ্ধার শিরশ্ছেদ করেছে সুন্নিপন্থী সশস্ত্র সংগঠন ইসলামিক স্টেট (আইএস)। শনিবার আইএসের আদালতে বিশ্বাসঘাতকতার অভিযোগে বিচারের পর প্রকাশ্যে এই ২০ যোদ্ধার শিরশ্ছেদ করা হয়। স্বতন্ত্র সংবাদমাধ্যম আরা নিউজের এক খবরে এ কথা জানা গেছে।
স্থানীয় সূত্রের বরাত দিয়ে খবরে বলা হয়েছে, ইরাকের মসুল যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যাওয়ার সময় শুক্রবার সন্ধ্যায় ২০ যোদ্ধাকে আটক করা হয়। এই যোদ্ধারা পশ্চিম মসুলে ‍দায়িত্বে ছিলেন। আটকের পর তাদের শরিয়াহ আদালতে বিচারের জন্য পাঠানো হয়। আদালতে সংক্ষিপ্ত জেরা শেষে বিশ্বাসঘাতকতার অভিযোগে প্রকাশ্যে তাদের শিরশ্ছেদ করা হয়। এ সময় কয়েকশ নারী-পুরুষ উপস্থিত ছিলেন। বেশিরভাগই আইএস সদস্য ও কমান্ডার ছিলেন।
পর্যবেক্ষকরা বলছেন, এ শিরশ্ছেদের মাধ্যমে আইএস সংগঠনটির যোদ্ধাদের একটি সতর্কবার্তা দিলো যাতে করে কেউ যুদ্ধক্ষেত্র ছেড়ে পালিয়ে যাওয়ার চিন্তা না করেন।
স্থানীয় সূত্র জানিয়েছে, এ শিরশ্ছেদের ঘটনায় আইএস সদস্যদের মধ্যে আতংক তৈরি হয়েছে।

আইএস মনে করে যারা অনুমতি ছাড়া নিজের দায়িত্বপ্রাপ্ত এলাকা ত্যাগ করে তারা তথাকথিত খিলাফতের শত্রু।

এর আগেও বিশ্বাসঘাতকতার অভিযোগে নিজেদের যোদ্ধাদের শিরশ্ছেদ করেছে আইএস। চলতি মাসেই খবর প্রকাশিত হয়েছিল মসুলে শক্ত ঘাঁটি ইরাকি বাহিনী দখল করলে পালিয়ে আসা যোদ্ধাদের প্রকাশ্যে আগুনে পুড়িয়ে হত্যা করে আইএস। গত বছর নভেম্বরে কুর্দি যোদ্ধাদের সঙ্গে লড়াইয়ের সময় যুদ্ধক্ষেত্র ছেড়ে পালিয়ে যাওয়ার অপরাধে ইরাকের সিনজারে ৭৩ জন যোদ্ধার শিরশ্ছেদ করা হয়। সূত্র: টাইমস অব ইন্ডিয়া।

/এএ/

সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম