পশ্চিম তীরে ৪ হাজার বসতির পরিকল্পনা ইসরায়েলের

বিদেশ ডেস্ক
০৭ মে ২০২২, ১৩:২৬আপডেট : ০৭ মে ২০২২, ১৩:৩৯

অধিকৃত পশ্চিম তীরে নতুন করে ৪ হাজার বসতি নির্মাণের পরিকল্পনা নিয়েছে ইসরায়েল। স্বরাষ্ট্রমন্ত্রী আয়েলেত শাকেদ শুক্রবার টুইটবার্তায় বলেন, পশ্চিম তীরে বসতি স্থাপন খুব প্রয়োজনীয় ও সুস্পষ্ট বিষয়। আগামী সপ্তাহে অনুমোদন দেওয়া হতে পারে।

ইসরায়েলের সংবাদমাধ্যম হারেৎজ এর প্রতিবেদনে জানা গেছে, বেসামরিক প্রশাসন ও সামরিক সংস্থা ১ হাজার ৪৫২ বসতি স্থাপনের বিষয়ে বৈঠক করবে। বাকি ২ হাজার ৫৩৬টি বসতি নির্মাণের অনুমতি দেবেন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী বেনি গ্যান্টজ।

অনুমোদিত হলে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দায়িত্ব নেওয়ার পর এটিই হবে পশ্চিম তীরে বসতি সম্প্রসারণ পরিকল্পনার সবচেয়ে বড় অগ্রগতি। হোয়াইট হাউজ ইসরায়েলের এই ধরনের পদক্ষেপের বিরোধিতা করে আসছে। কারণ এতে ইসরায়েল ও ফিলিস্তিনি দ্বি-রাষ্ট্র সমাধানের সম্ভাবনাকে আরও বাধাগ্রস্ত করে।

ইসরায়েলে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত থমাস নিডস শুক্রবার বলেন, এ নিয়ে গত সপ্তাহে বাইডেন প্রশাসন ইসরায়েলকে বারবার স্পষ্ট করেছেন যে, যুক্তরাষ্ট্র নতুন করে বসতি সম্প্রসারণের পক্ষে নেয়।

আগামী জুনে ইসরায়েল সফরের পরিকল্পনা রয়েছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের। এর মধ্যে পশ্চিম তীরে নতুন বসতি সম্প্রসারণ পরিকল্পনার কথা জানানো ইসরায়েল।

সূত্র: আল জাজিরা।

/এলকে/
সম্পর্কিত
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান