ইসরায়েলে মাংকিপক্সে আক্রান্ত রোগী শনাক্ত

বিদেশ ডেস্ক
২১ মে ২০২২, ২২:৪৭আপডেট : ২১ মে ২০২২, ২২:৪৭

ইসরায়েলে মাংকিপক্স আক্রান্ত শনাক্ত হয়েছে। শনিবার দেশটির একটি হাসপাতালের মুখপাত্র বিষয়টি নিশ্চিত করেছেন। ইউরোপ ও উত্তর আমেরিকায় রোগটির সংক্রমণ ছড়ানোর খবরের মধ্যে ইসরায়েলেও তা শনাক্ত হলো। ফরাসি বার্তা সংস্থা এএফপি এখবর জানিয়েছে।

তেল আবিবের ইচিলভ হাসপাতালে এক মুখপাত্র এএফপিকে জানান, সম্প্রতি পশ্চিম ইউরোপ থেকে ফেরা ৩০ বছর বয়সী এক ব্যক্তির মাংকিপক্সে আক্রান্ত হওয়ার উপসর্গ ছিল। পরীক্ষায় পজিটিভ এসেছে।

শুক্রবার ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছিল, ওই ব্যক্তি বিদেশে মাংকিপক্সে আক্রান্তের সংস্পর্শে এসেছিলেন। পরীক্ষার জন্য নমুনা নেওয়া হয়েছে। উপসর্গ মৃদু এবং হাসপাতালে আইসোলেশনে রাখা হয়েছে।

প্রাণীবাহিত এই ভাইরাল রোগে আক্রান্ত হলে শরীরে ফুসকুড়ি দেখা দেয়। তবে এতে আক্রান্ত হয়ে মৃত্যুর ঘটনা বিরল। এতদিন পর্যন্ত রোগটির বিস্তার ছিল মধ্য ও পশ্চিম আফ্রিকায়।

গত কয়েক সপ্তাহে ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, বেলজিয়াম, ইতালি, পর্তুগাল, স্পেন, সুইডেন, কানাডা, অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রে মাংকিপক্সে আক্রান্ত শনাক্ত হয়েছে। এতে ধারণা করা হচ্ছে রোগটি বিভিন্ন দেশে হয়ত ছড়িয়ে পড়ছে।

এই রোগের উপসর্গের মধ্যে রয়েছে জ্বর, পেশিতে ব্যথ্যা, চিকেনপক্সের মতো হাতে ও মুখে র‍্যাশ, ঠান্ডা ও ক্লান্তি।

আক্রান্ত ব্যক্তির ক্ষতের সংস্পর্শ বা ড্রপলেট, বিছানার সামগ্রী, টাওয়াল ব্যবহারে ভাইরাসটি সংক্রমিত হতে পারে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, মাংকিপক্সে আক্রান্তরা সাধারণত দুই থেকে চার সপ্তাহে সুস্থ হয়ে যান।

/এএ/
সম্পর্কিত
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের