স্যাটেলাইট ক্যারিয়ার থেকে দ্বিতীয় উৎক্ষেপণ ইরানের

আন্তর্জাতিক ডেস্ক
২৬ জুন ২০২২, ২৩:০০আপডেট : ২৬ জুন ২০২২, ২৩:০০

জুল জানাহ স্যাটেলাইট ক্যারিয়ার থেকে পরীক্ষামূলক দ্বিতীয় উৎক্ষেপণ করেছে ইরান। রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের খবর অনুসারে, এই উৎক্ষেপণ করা হয়েছে গবেষণার উদ্দেশ্যে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এখবর জানিয়েছে।

রবিবার ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা স্যাটেলাইট ক্যারিয়ার থেকে দ্বিতীয় উৎক্ষেপণ সম্পন্ন হওয়ার খবর নিশ্চিত করেছে।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মহাকাশ বিষয়ক মুখপাত্র সাইয়্যেদ আহমাদ বলেন, জুল জানাহ স্যাটেলাইট ক্যারিয়ারের মাধ্যমে গবেষণামূলক তিনটি উৎক্ষেপণের পরিকল্পনা রয়েছে। এসব উৎক্ষেপণের মধ্য দিয়ে স্যাটেলাইট ক্যারিয়ারটির কার্যকারিতা পুরোপুরি যাচাই করা সম্ভব হবে।

তিনি জানান, উপ-কক্ষপথের একটি লক্ষ্যতে স্যাটেলাইট যানটি উৎক্ষেপণ করা হয়েছে। এই উৎক্ষেপণ থেকে সংগৃহীত তথ্য তৃতীয় উৎক্ষেপণে কাজে লাগানো হবে।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, সব পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন হলে এই স্যাটেলাইট ক্যারিয়ারের মাধ্যমে ২২০ কেজি ওজনের স্যাটেলাইট পৃথিবী থেকে ৫০০ কিলোমিটার দূরের কক্ষপথে পাঠানো সম্ভব হবে।

জুল জানাহ তিন ধাপের একটি স্যাটেলাইট ক্যারিয়ার। এর ওজন হচ্ছে ৫২ টন এবং দৈর্ঘ্য সাড়ে ২৫ মিটার।  

রাষ্ট্রীয় টেলিভিশনে উৎক্ষেপণের ফুটেজ সম্প্রচার করা হয়েছে। এতে দেখা গেছে, কোনও জটিলতা ছাড়াই উৎক্ষেপণ করেছে। তবে এটি সফল ছিল কিনা তা সম্পর্কে কিছু নিশ্চিত করা হয়নি।

গত কয়েক সপ্তাহে ইরানের বেশ কয়েকজন মহাকাষ বিশেষজ্ঞের মৃত্যু হয়েছে রহস্যজনক পরিস্থিতিতে। এসব মৃত্যুর মধ্যে যোগসূত্র রয়েছে কিনা তা স্পষ্ট নয়।

 

/এএ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম