সিরিয়া যুদ্ধে ৩ লক্ষাধিক বেসামরিক নাগরিক নিহত: জাতিসংঘ

আন্তর্জাতিক ডেস্ক
২৯ জুন ২০২২, ০৬:৫৭আপডেট : ২৯ জুন ২০২২, ০৭:০৮

সিরিয়া যুদ্ধের প্রথম ১০ বছরে  ৩ লাখের বেশি বেসামরিক নাগরিক নিহত হয়েছে। একই সময়ে সিরীয় ক্যাম্পে নির্যাতনে শতাধিক বন্দির মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৮ জুন) জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কার্যালয়ের সিরিয়া যুদ্ধ বিষয়ক নতুন প্রতিবেদনে এ তথ্য এসেছে। এ সংক্রান্ত প্রতিবেদন প্রকাশ করেছে সংবাদমাধ্যম আল জাজিরা।

জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কার্যালয় সিরীয় যুদ্ধবিষয়ক প্রতিবেদনটি প্রকাশ করেছে। সংস্থাটি বলছে, বেসামরিক হতাহতে তথ্যের কঠোর মূল্যায়ন ও পরিসংখ্যান বিশ্লেষণ করে দেখা হয়েছে।

সুইজারল্যান্ডের রাজধানী জেনেভায় সংবাদ সম্মেলনে জাতিসংঘ মানবাধিকার কমিশনের প্রধান মিশেলে ব্যাশেলেট বলেন, 'সর্বসাম্প্রতিক বিশ্লেষণ থেকে সিরিয়া যুদ্ধের ব্যাপ্তি ও ভয়াবহতা স্পষ্টতই উপলব্ধি করা যায়'।

তিনি আরও বলেন, '২০১১ সালে শুরু হওয়া এই যুদ্ধে ৩ লাখ ৬ হাজার ৮৮৭ বেসামরিক নাগরিক হত্যার প্রভাব তাদের প্রত্যেক পরিবার এবং সম্প্রদায়ের ওপর প্রভাব ফেলবে'।

যুদ্ধের প্রভাবে খাবার, পানি কিংবা স্বাস্থ্যসেবা না পেয়ে যাদের পরোক্ষ মৃত্যু হয়েছে তাদেরকে এ হিসাবে ধরা হয়নি। এই পরিসংখ্যানে নিহত সেনা ও পুলিশ সদস্যেরও অন্তর্ভুক্ত করা হয়নি। যাদের নিহতের সংখ্যা হবে কয়েক হাজার। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবগতি না করেই যাদের কবর দেওয়া হয়েছে তাদেরকেও এই তালিকায় রাখা হয়নি।

/এলকে/
সম্পর্কিত
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্র মন্ত্রী খলিলুর রহমান
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী