রানির শেষকৃত্যে যুবরাজ সালমানের উপস্থিতি নিয়ে অনিশ্চয়তা

আন্তর্জাতিক ডেস্ক
১৯ সেপ্টেম্বর ২০২২, ০৬:৩৮আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২২, ০৬:৪৯

সৌদি যুবরাজ মোহাম্মাদ বিন সালমান যুক্তরাজ্যের রানি দ্বিতীয় এলিজাবেথের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দেবেন না বলে আশা করা হচ্ছে। রবিবার (১৮ সেপ্টেম্বর) যুক্তরাজ্যের পররাষ্ট্র দফতরের একটি সূত্রের বরাত দিয়ে বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানায়।

পররাষ্ট্র দফতরের ওই সূত্র রয়টার্সকে উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, সৌদি আরব সরকারের সিদ্ধান্তে এই পরিবর্তন আনা হয়েছে।

তবে এর আগে যুক্তরাজ্যে অবস্থিত সৌদি দূতাবাসের ঘনিষ্ঠ সূত্র বিবিসিকে নিশ্চিত করেছে যে যুবরাজ এই সপ্তাহান্তে লন্ডনে আসবেন। তবে তিনি সোমবার অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দেবেন কি না, তা স্পষ্ট নয়।

তবে যুবরাজ সালমানের পরিবর্তে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী এবং যুবরাজের কাজিন প্রিন্স তুর্কি বিন মোহাম্মদ আল সৌদি রাজপরিবারের পক্ষ থেকে রানির অন্ত্যেষ্টিক্রিয়ায় উপস্থিত থাকার সম্ভাবনা বেশি বলে জানিয়েছে পররাষ্ট্র দফতরের সূত্র।

এর আগে মোহাম্মদ বিন সালমানকে রানির শেষকৃত্যে যোগদানের জন্য যুক্তরাজ্য আমন্ত্রণ জানায়। এতে মানবাধিকার সংগঠনগুলোর মধ্যে প্রতিবাদের ঝড় ওঠে।

সোমবার (১৯ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হবে ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের অন্ত্যেষ্টিক্রিয়ার চুড়ান্ত পর্ব। এদিন ওয়েস্টমিনস্টার অ্যাবে থেকে তার মরদেহ সমাহিত করার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হবে।

ইতোমধ্যে অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিতে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানকে আমন্ত্রণ জানিয়েছে ব্রিটেনের সরকার। তবে দেশগুলোর সরকারের পক্ষ থেকে প্রতিনিধি হিসেবে যেকোনও উচ্চপদস্থ ব্যক্তি অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিতে পারবেন বলে শর্ত রাখা হয়েছে। রানির রাষ্ট্রীয় শেষকৃত্য অনুষ্ঠানকে কয়েক দশকের মধ্যে বৃহত্তম কূটনৈতিক সমাবেশ হিসেবে বিবেচনা করা হচ্ছে।

প্রসঙ্গত, ২০১৮ সালের ২ অক্টোবর প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করতে ইস্তাম্বুলের সৌদি কনস্যুলেটে গিয়ে নিখোঁজ হন সৌদি সাংভাদিক জামাল খাসোগি। পরে তদন্তে জানা যায়, তাকে কনস্যুলেটের ভেতরেই হত্যা করে মরদেহ টুকরো করে পুড়িয়ে ফেলা হয়েছে।

এরপর থেকে জামাল খাসোগি হত্যায় সৌদি যুবরাজের সংশ্লিষ্টতার অভিযোগ জানিয়ে আসছে যুক্তরাষ্ট্র ও তার ইউরোপীয় মিত্ররা। ধারণা করা হচ্ছে, এর জেরে অস্বস্তিকর পরিস্থিতি এড়াতেই যুক্তরাজ্য সফর বাতিল করেছেন যুবরাজ সালমান।

যুক্তরাষ্ট্রে স্বেচ্ছা নির্বাসনে থাকা সাংবাদিক জামাল খাসোগি মার্কিন দৈনিক ওয়াশিংটন পোস্টে নিয়মিত কলাম লিখতেন। সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ও তার কর্মকাণ্ডের কঠোর সমালোচক হিসেবে পরিচিত ছিলেন তিনি।

সূত্র : বিবিসি

/এনএআর/
সম্পর্কিত
টানা বিক্ষোভের মুখে ইউক্রেনের সেনাপ্রধানকে সরালেন জেলেনস্কি
মুক্তি পেয়েই যে বার্তা দিলেন রাহুল-প্রিয়াঙ্কা
শিক্ষার্থীদের সমাধান নয়, রাজনৈতিক শিরোনামই চেয়েছেন রাহুল: ভারতের শিক্ষামন্ত্রী
সর্বশেষ খবর
‘মহান সংসদ নামের মর্যাদাটুকু বাঁচাতে যথাযথ ব্যবস্থা নিতে হবে’
‘মহান সংসদ নামের মর্যাদাটুকু বাঁচাতে যথাযথ ব্যবস্থা নিতে হবে’
অবসরের পর বিতর্কে ওয়ার্নার, মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর দায় স্বীকার
অবসরের পর বিতর্কে ওয়ার্নার, মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর দায় স্বীকার
টানা বিক্ষোভের মুখে ইউক্রেনের সেনাপ্রধানকে সরালেন জেলেনস্কি
টানা বিক্ষোভের মুখে ইউক্রেনের সেনাপ্রধানকে সরালেন জেলেনস্কি
ধরা পড়ার আগে রোমান্টিক, ধরা পড়লে কয় বউ, এদের আবার বট বহিনী আছে: তাহেরী
ধরা পড়ার আগে রোমান্টিক, ধরা পড়লে কয় বউ, এদের আবার বট বহিনী আছে: তাহেরী
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নিয়ে নানান প্রশ্ন, যা বললেন স্ত্রী ও শ্বশুর
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নিয়ে নানান প্রশ্ন, যা বললেন স্ত্রী ও শ্বশুর
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান