আমিরাতকে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দেবে ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক
২৩ সেপ্টেম্বর ২০২২, ১৬:১১আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২২, ১৬:১৩

সংযুক্ত আরব আমিরাতকে উন্নত প্রযুক্তির আকাশ প্রতিরক্ষা প্রতিরক্ষা দেবে ইসরায়েল। ড্রোন হামলা এড়াতে প্রতিরক্ষা ব্যবস্থা বিক্রি করবে তেল আবিব। এতে দুই দেশের সম্পর্ক আরও ঘনিষ্ঠ হতে যাচ্ছে।

ইসরায়েলের সূত্রের বরাতে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, রাফায়েল তৈরি স্পাইডার ভ্রাম্যমাণ প্রতিরক্ষা ব্যবস্থার জন্য অনুরোধ জানায় আমিরাত সরকার। এরই প্রেক্ষিতে এটি অনুমোদন করেছে ইসরায়েল। তৃতীয় একটি সূত্র জানিয়েছে, উপসাগরীয় দেশ সংযুক্ত আরব আমিরাত ইসরায়েলি প্রযুক্তি অর্জন করতে যাচ্ছে।

২০২০ সালে ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক করে মুসলিম রাষ্ট্রটি। ফলে ফিলিস্তিনিসহ বেশ কয়েকটি আরব দেশের সমালোচনার মুখে পড়ে আমিরাত।

চলতি বছর একাধিকবার ড্রোন হামলার শিকার হয়েছে আমিরাত। মূলত ইয়েমেন থেকে এসব ড্রোন হামলার পর নড়েচড়ে বসেছে। দেশটির সরকারের দাবি, ইয়েমেনের সশস্ত্র বিদ্রোহীগোষ্ঠী হুথিরা এসব হামলার সঙ্গে জড়িত।

/এলকে/
সম্পর্কিত
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সর্বশেষ খবর
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের