সৌদি আরবের পতাকা গায়ে জড়ালেন কাতারের আমির (ভিডিও)

আন্তর্জাতিক ডেস্ক
২৩ নভেম্বর ২০২২, ১১:৫৭আপডেট : ২৩ নভেম্বর ২০২২, ১১:৫৭

এবারের বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে মঙ্গলবার দোহার লুসাইল স্টেডিয়ামে সৌদি আরবের মুখোমুখি হয় কাতার। এদিনের ম্যাচকে সামনে রেখে প্রতিবেশী সৌদি আরবের পতাকা গায়ে জড়াতে দেখা যায় কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানিকে। এর একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে।

ভিডিওতে কাতারি আমিরকে সৌদি আরবের একটি পতাকা হাতে নিয়ে সেটি নিজের কাঁধে জড়িয়ে নিতে দেখা যায়।

২০১৭ সালে কাতারের বিরুদ্ধে অবরোধ আরোপ করে সৌদি আরব এবং দেশটির মিত্র সংযুক্ত আরব আমিরাত, মিসর ও বাহরাইন। দোহার বিরুদ্ধে কথিত সন্ত্রাসবাদে সমর্থন দেওয়ার অভিযোগ আনে দেশগুলো। তবে ওই অভিযোগ জোরালোভাবে প্রত্যাখ্যান করে কাতার। প্রতিবেশী দেশগুলোর অবরোধের মুখে কাতারের সমর্থনে এগিয়ে আসে তুরস্ক। বলা চলে, তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান একাই সৌদি আরবের কাতারবিরোধী অবরোধ ব্যর্থ করে দেন। ওই অবরোধ প্রত্যাহারে ১৩ দফা দাবি তুলে ধরে সৌদি জোট। এরমধ্যে উল্লেখযোগ্য ছিল আল জাজিরা টেলিভিশন বন্ধ করে দেওয়া এবং কাতার থেকে তুরস্কের সামরিক ঘাঁটি প্রত্যাহার। তবে সৌদি জোটের দাবি প্রত্যাখ্যান করে উল্টো তুরস্কের দিকে আরও বেশি ঝুঁকে পড়ে দোহা।

২০২১ সালে অবরোধ তুলে নেয় সৌদি জোট। সম্পর্ক স্বাভাবিক করার জন্য অবরোধ আরোপকারী চার দেশের সঙ্গে একটি ঘোষণাপত্রে স্বাক্ষর করে দোহা। এরপর থেকে কাতারের সঙ্গে দেশগুলোর সম্পর্কের উন্নতি পরিলক্ষিত হয়। সম্পর্ক ছিন্নের চার বছর পর ২০২১ সালের ডিসেম্বরে কাতার সফরে যান সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। এরপর এবারের বিশ্বকাপ শুরুর আগের দিনি ১৯ নভেম্বর ফের দেশটিতে সফরে যান তিনি।

দীর্ঘ বৈরিতার পর পর সম্পর্কোন্নয়নের ধারাবাহিকতায় ২২ নভেম্বর সৌদি-আর্জেন্টিনা ম্যাচকে সামনে রেখে সৌদি আরবের পতাকা গায়ে জড়াতে দেখা যায় কাতারের আমিরকে। সূত্র: এপি, মিডল ইস্ট আই।

/এমপি/
সম্পর্কিত
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
সর্বশেষ খবর
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী