রাজধানীতে প্রকাশ্যে যুবককে কোপানোর ভিডিও ভাইরাল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ মে ২০২৫, ০৯:১৭আপডেট : ২০ মে ২০২৫, ০৯:১৭

রাজধানীর সেন্ট্রাল রোডে রাতে এক যুবককে কুপিয়ে জখম করার একটি ভিডিও ইতিমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ওই ভিডিওটিতে দেখা যায়, প্রকাশ্যে কোপানো হচ্ছে এক যুবককে। আর আশপাশে থাকা অনেকে বিষয়টি দেখলে কেউ এগিয়ে যাননি।

জানা গেছে, আহত ব্যক্তির নাম সাইফ হোসেন মুন্না। তবে তার বিস্তারিত পরিচয় এখনও জানা যায়নি।

ছড়িয়ে পড়া সিসি ক্যামেরার ফুটেছে দেখা গেছে, গত রবিবার (১৮ মে) রাত সাড়ে ১১টার দিকে গেঞ্জি ও প্যান্ট পরা যুবক সেন্ট্রাল রোডে দাঁড়িয়ে ছিলেন। তার পাশেই দাঁড়িয়ে ছিলেন শার্ট পরা আরেকজন যুবক। হঠাৎ একটি মোটরসাইকেল দেখে শার্ট পরা যুবক গেঞ্জি পরা যুবককে ধরে মাটিতে ফেলে দেন। এরপর ওই মোটরসাইকেলে আসে দুজন। মোটরসাইকেলের পেছনে বসে থাকা শার্ট পরা আরেক যুবক কোপাতে থাকেন। হেলমেট পরা মোটরসাইকেল চালকও নেমে কোপাতে থাকেন।

ভিডিওতে আরও দেখা যায়, এসময় ভুক্তভোগী যুবকের আত্মচিৎকারেও আশপাশে থাকা লোকজন তাকে উদ্ধার করতে যাননি। এসময় অনেক মানুষ সেখান দিয়ে যাতায়াত করছিলেন। প্রাইভেটকার, অটোরিকশা ও মোটরসাইকেলও চলতে দেখা যায়। এরপর ১১টা ৩২ মিনিট ৪৫ সেকেন্ডে মোটরসাইকেলে আসা দুর্বৃত্তদের চলে যেতে দেখা যায়।

বিষয়টি নিয়ে নিউমার্কেট জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) তারিক লতিফ জানান, এ ঘটনায় থানায় এখনও কেউ অভিযোগ করেনি। ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। জড়িতদের শনাক্তের পর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে পুলিশ কাজ করছে।

/কেএইচ/ইউএস/
সম্পর্কিত
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
সর্বশেষ খবর
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
বিশ্ব পরিবেশ দিবস আজ
বিশ্ব পরিবেশ দিবস আজ
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি