কাতারের আমিরের সঙ্গে আলোচনা ইরানের প্রেসিডেন্টের

আন্তর্জাতিক ডেস্ক
২৯ নভেম্বর ২০২২, ১০:২৮আপডেট : ২৯ নভেম্বর ২০২২, ১০:২৮

কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির সঙ্গে কথা বলেছেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। সোমবার ফোনে কথা হয় দুই নেতার। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ইরনার খবরে এই ফোনালাপের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

দ্বিপাক্ষিক সম্পর্ক এবং পারস্পরিক সহযোগিতার পরিসর বাড়ানোসহ নানা বিষয়ে কথা হয় দুই নেতার।

গত ২০ নভেম্বর কাতারে বিশ্বকাপ ফুটবল শুরু হয়েছে। ইরানের জাতীয় ফুটবল টিম এই টুর্নামেন্টের গ্রুপ-বি'তে রয়েছে। এই গ্রুপে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং ওয়েলসও রয়েছে।

ফোনালাপে ইব্রাহিম রাইসি বলেন, বিশ্বকাপ ফুটবলের আসরের আয়োজন করে কাতার মুসলিম দেশগুলোর সম্মান ও মর্যাদা বাড়িয়ে দিয়েছে।

উল্লেখ্য, এবারের বিশ্বকাপের গ্রুপ বি-এর প্রথম ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে ৬-২ গোলে হেরে যায় ইরান। তবে দ্বিতীয় ম্যাচে ওয়েলসের বিপক্ষে ২-০ গোলে জেতে দেশটি। কাতারের আহমেদ বেন আলী স্টেডিয়ামে খেলা অনুষ্ঠিত হয়। সূত্র: পার্স টুডে, ইরনা।

/এমপি/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক