ইরানে সরকারবিরোধী বিক্ষোভে নিহত ২ শতাধিক

আন্তর্জাতিক ডেস্ক
০৩ ডিসেম্বর ২০২২, ২০:২৮আপডেট : ০৩ ডিসেম্বর ২০২২, ২০:২৮

ইরানে সরকারবিরোধী চলমান আন্দোলনে প্রথমবার আনুষ্ঠানিকভাবে নিহতের কথা জানালো দেশটির অভ্যন্তরীণ মন্ত্রণালয়ের রাষ্ট্রীয় নিরাপত্তা পরিষদ। শনিবার (৩ ডিসেম্বর) বিবৃতিতে জানিয়েছে, গত সেপ্টেম্বর থেকে চলা আন্দোলনে ২ শতাধিক মানুষ নিহত হয়েছেন।

বিবৃতিতে দাবি করা হয়, সন্ত্রাসী কর্মকাণ্ড চালানোর সময় বিদেশি বিভিন্ন গোষ্ঠীর সঙ্গে সংশ্লিষ্টরা নিহত হয়েছেন। এদের বেশিরভাগই ‘দাঙ্গাকারী’ এবং ‘সশস্ত্র বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর সদস্য’ ছিল। সন্ত্রাসীদের হামলায় নিরাপত্তা বাহিনীর অনেক সদস্যও মারা গেছেন।

যদিও তারা কীভাবে মারা গেছেন সে বিষয়ে বিস্তারিত জানায়নি রাষ্ট্রীয় নিরাপত্তা পরিষদ। এর আগে, ইরানের ইসলামী বিপ্লবী গার্ড কর্পসের (আইআরজিসি) শীর্ষ জেনারেল আমির আলী হাজিজাদেহ জানিয়েছিলেন, দেশজুড়ে তুমুল বিক্ষোভের সময় তিন শতাধিক মানুষ শহিদ এবং নিহত হয়েছেন।

যদিও একাধিক আন্তর্জাতিক মানবাধিকার গোষ্ঠীগুলো ৪০০ জন নিহতের কথা জানিয়েছিল।

উল্লেখ্য, গত ১৬ সেপ্টেম্বর ২২ বছর বয়সী কুর্দি নারী মাহশা আমিনি (২২) ইরানের একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন। এর আগে দেশটির কঠোর পোশাকবিধি লঙ্ঘনের দায়ে নৈতিকতা পুলিশ তাকে গ্রেফতার করে। পুলিশের হেফাজতে থাকা অবস্থায় তিনি অজ্ঞান হয়ে কোমায় চলে যান। এ ঘটনাকে কেন্দ্র করে দেশটিতে কঠোর পোশাকবিধি বাতিল এবং নারীদের অবাধ চলাচলের স্বাধীনতার দাবিতে বিক্ষোভ শুরু হয়।

সূত্র: আল জাজিরা

/এলকে/
সম্পর্কিত
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে