ফিলিস্তিনি শিশুকে গুলি করে হত্যা ইসরায়েলি বাহিনীর

আন্তর্জাতিক ডেস্ক
১২ ডিসেম্বর ২০২২, ১৬:৪৬আপডেট : ১২ ডিসেম্বর ২০২২, ১৬:৪৬

ফিলিস্তিনের পশ্চিম তীরের উত্তরাঞ্চলীয় জেনিন শহরে এক শিশুকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। রবিবার দিবাগত মধ্যরাতে শহরে সামরিক অভিযানকালে ১৬ বছরের ওই কন্যাশিশুকে গুলি করে হত্যা করে তারা। সোমবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, শিশুটির নাম জানা মাজদি জাকারনেহ।

স্থানীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, গুলি করে হত্যার সময় শিশু জাকারনেহ তার নিজ বাড়ির ছাদে দাঁড়িয়েছিল। স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, শিশুটির মাথায় গুলি করা হয়েছে।

কর্মকর্তারা জানিয়েছেন, অভিযানের সময় ইসরায়েলি বাহিনীর গুলিতে অন্তত আরও দুই ফিলিস্তিনি আহত হয়েছে।

স্থানীয় সময় রবিবার রাত ১০টার দিকে জেনিন শহর এবং সেখানকার শরণার্থী শিবিরে অভিযান চালায় ইসরায়েলের বিশেষ বাহিনী। এ সময় সেখানে ধরপাকড় চালায় তারা। এক পর্যায়ে তারা ফিলিস্তিনিদের সঙ্গে সংঘর্ষে জড়ায়।

ইসরায়েলি বাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, একজন ফিলিস্তিনি নারী নিহত হওয়ার অভিযোগ সম্পর্কে তারা অবগত এবং বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

২০২২ সালে ফিলিস্তিনের পশ্চিম তীর, পূর্ব জেরুজালেম ও গাজা উপত্যকায় ৫০টিরও বেশি শিশুকে হত্যা করেছে দখলদার বাহিনী। এ তালিকায় সর্বশেষ সংযোজন জানা মাজদি জাকারনেহ।

/এমপি/
সম্পর্কিত
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
সর্বশেষ খবর
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী