তৃতীয়বার ইসরায়েলের প্রধানমন্ত্রী হচ্ছেন নেতানিয়াহু

আন্তর্জাতিক ডেস্ক
২২ ডিসেম্বর ২০২২, ১২:৪৩আপডেট : ২২ ডিসেম্বর ২০২২, ১৬:৫৬

নতুন সরকার গঠনের ঘোষণা দিয়েছেন ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বুধবার তার দল লিকুদ পার্টি জানিয়েছে, প্রেসিডেন্ট আইজ্যাক হারজদকে সফলভাবে সরকার গঠনের কথা জানান নেতানিয়াহু।

সরকার গঠনের সময় শেষ হওয়ার ১০ মিনিট আগে টুইট বার্তায় বিষয়টি নিশ্চিত করেন তিনি।ইসরায়েলের ৭৪ বছরের ইতিহাসে সবচেয়ে কট্টর দক্ষিণপন্থি সরকার গঠন হচ্ছে। এই জোট সরকারের নেতৃত্ব দেবেন নেতানিয়াহু। তার দলই পার্লামেন্টে সবচেয়ে বড় দল। কিন্তু সরকার গঠনে নেতানিয়াহুকে হাত মেলাতে হয়েছে অতি-দক্ষিণপন্থি জিওনিজম পার্টির প্রধান ইতামার বেন গভিরের সঙ্গে। গভিরকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ছেড়ে দিতে হয়েছে তাকে।

নেতানিয়াহুর জোটে আরও দুই শরিক আছে, তারাও কট্টর ডানপন্থি। নেতানিয়াহুকে সময়সীমা বেঁধে দিয়েছিলেন ইসরায়েলের প্রেসিডেন্ট। তাকে জানাতে হতো, তিনি সরকার গঠন করছেন এবং কাদের সঙ্গে জোটে যাচ্ছেন। সেই সময়সীমা শেষ হওয়ার কিছুক্ষণ আগে নেতানিয়াহুর দল লিকুদ পার্টির পক্ষ থেকে জানানো হয়েছে, নেতানিয়াহু সরকার গঠনের জন্য আলোচনা শেষ করেছেন। তিনিই তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হচ্ছেন।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএনে জানা গেছে, বেনিয়ামিন নেতানিয়াহুর লিকুদ পার্টির সদস্যরা পররাষ্ট্র, প্রতিরক্ষা এবং বিচারমন্ত্রীসহ কিছু গুরুত্বপূর্ণ মন্ত্রিসভার দায়িত্ব পাচ্ছেন। ১৯৯৬ থেকে ১৯৯৯ এবং ২০০৯ থেকে ২০২১ পর্যন্ত প্রধানমন্ত্রী ছিলেন নেতানিয়াহু। এবার বেশি দিন প্রধানমন্ত্রীর পদে থাকতে পারবেন কিনা তা কঠিনই মনে হচ্ছে নেতানিয়াহুর জন্য। সূত্র: ডিডব্লিউ

/এলকে/এমওএফ/
সম্পর্কিত
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বশেষ খবর
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম