শিশুদের মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে আইএস

বিদেশ ডেস্ক
১৯ ফেব্রুয়ারি ২০১৬, ১৯:৩৭ আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০১৬, ১৯:৩৮

ইরাক ও সিরিয়ার দখলকৃত এলাকায় শিশু-কিশোরদের রণক্ষেত্রে ঠেলে দিচ্ছে ইসলামিক স্টেট (আইএস)। এমনকি নজিরবিহীনভাবে আত্মঘাতী হামলায়ও তাদের ব্যবহার করা হচ্ছে। সম্প্রতি মার্কিন গবেষকদের এক সমীক্ষায় এমন তথ্য উঠে এসেছে।

এমন কর্মকাণ্ডের মধ্য দিয়ে আইএস মূলত নিজেদের অধিকৃত অঞ্চলের শিশু-কিশোরদের মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে বলে মন্তব্য করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান।

জর্জিয়া স্টেট ইউনিভার্সিটির ওই সমীক্ষায় ৮৯ জন শিশু-কিশোরের মৃত্যুর কথা বলা হয়েছে। এদের মধ্যে দুই তৃতীয়াংশেরই বয়স ১২ থেকে ১৬-এর মধ্যে। এ শিশু-কিশোররা ১৪টি ভিন্ন দেশের নাগরিক বলে জানা গেছে। এ গবেষণায় টুইটারসহ বিভিন্ন মিডিয়া থেকে তথ্য উপাত্ত ব্যবহার করা হয়েছে।

শিশুদের মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে আইএস

সমীক্ষায় বলা হয়েছে, ২০১৫ সালের শুরু থেকে চলতি বছরের জানুয়ারির শেষ পর্যন্ত আইএসের হাতে ব্যবহৃত ১৮ বছর বয়সীদের মৃত্যুর হার দ্বিগুণ হয়েছে।

৩৯ শতাংশ ক্ষেত্রে নিহতরা গাড়ি বোমা হামলা চালানোর কাজে ব্যবহৃত হয়েছেন।

গবেষকরা জানান, গত বছরের জানুয়ারির চেয়ে চলতি বছরের জানুয়ারিতে শিশু-কিশোরদের অন্তত তিন দফা বেশি আত্মঘাতী হামলায় যুক্ত করানো হয়েছে।

ইরাক, সিরিয়া, জর্ডান ও লেবাননের অংশবিশেষ নিয়ে একটি কথিত খিলাফত রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে কাজ করছে আইএস। ইতোমধ্যে তারা ইরাক ও সিরিয়ার বিস্তীর্ণ এলাকার দখল নিয়েছে। আইএস নেতা আবু বকর আল-বাগদাদি নিজেকে তাদের অধিকৃত অঞ্চলের ‘খলিফা’ ঘোষণা করেছেন। ২০১৪ সালের ১০ জুন ইরাকের দ্বিতীয় বৃহত্তম শহর মসুল দখল করে নেয় আইএস। এরপর ২৯ জুন ইরাকে ‘খিলাফত’ প্রতিষ্ঠার ঘোষণা দেয় তারা। সূত্র: দ্য গার্ডিয়ান।

/এমপি/

সম্পর্কিত
ইসরায়েলের ভাগ্যনির্ধারণী নির্বাচন: নেতানিয়াহুর মূল প্রতিদ্বন্দ্বী কারা
নির্বাচনের আগে ইরানে হামলার চেষ্টা নেতানিয়াহুর, সায় দেননি ট্রাম্প
তেহরানে বৈঠকে বসছে মক্কা প্যাক্ট ও ইরান
সর্বশেষ খবর
‘আপনি আসেন, আমরা অপেক্ষা করছি’, শেখ হাসিনার দেশে ফেরা প্রসঙ্গে হুইপ দুলু
‘আপনি আসেন, আমরা অপেক্ষা করছি’, শেখ হাসিনার দেশে ফেরা প্রসঙ্গে হুইপ দুলু
অভিযোগ নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সার ডিলার নিয়োগের চুক্তি স্থগিত রাখার সুপারিশ
অভিযোগ নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সার ডিলার নিয়োগের চুক্তি স্থগিত রাখার সুপারিশ
‘এই মুহূর্তে’ দীপক শীলের মুক্তি চাইলেন রুহিন হোসেন প্রিন্স
‘এই মুহূর্তে’ দীপক শীলের মুক্তি চাইলেন রুহিন হোসেন প্রিন্স
টঙ্গীতে মাদ্রাসায় যৌন নির্যাতন: ঘটনার পরদিন মিষ্টি নিয়ে শিশুটির বাড়িতে শিক্ষক
টঙ্গীতে মাদ্রাসায় যৌন নির্যাতন: ঘটনার পরদিন মিষ্টি নিয়ে শিশুটির বাড়িতে শিক্ষক
সর্বাধিক পঠিত
ভোট দেওয়া নিয়ে অনুশোচনা ও বিএনপি সরকারের সমালোচনা করা নারী আটক
ভোট দেওয়া নিয়ে অনুশোচনা ও বিএনপি সরকারের সমালোচনা করা নারী আটক
মোটরযানের কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স নিয়ে জরুরি বিজ্ঞপ্তি
মোটরযানের কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স নিয়ে জরুরি বিজ্ঞপ্তি
‘আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী থাকবে’ বলা এসিল্যান্ডকে প্রত্যাহার
‘আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী থাকবে’ বলা এসিল্যান্ডকে প্রত্যাহার
‘আমাদের নীরব কান্না দেখার মতো কেউ নেই’
‘আমাদের নীরব কান্না দেখার মতো কেউ নেই’
সাময়িকভাবে পূর্ণ মন্ত্রীর মর্যাদা পেলেন হুমায়ুন কবির, প্রজ্ঞাপন জারি
সাময়িকভাবে পূর্ণ মন্ত্রীর মর্যাদা পেলেন হুমায়ুন কবির, প্রজ্ঞাপন জারি