ইসরায়েলি কারাগারে ৮৭ দিন অনশনে ফিলিস্তিনির মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক
০২ মে ২০২৩, ১১:৫৫আপডেট : ০৩ মে ২০২৩, ০৮:৪৫

ইসরায়েলি কারাগারে আমরণ অনশনে থাকা ফিলিস্তিনি বন্দি খাদের আদনান ৮৭ দিনের মাথায় মারা গেছেন। ফিলিস্তিনের ইসলামিক জিহাদ গোষ্ঠীটির সঙ্গে সম্পৃক্ততা থাকার অভিযোগে গত ৫ ফেব্রুয়ারি তাকে আটক করেছিল ইসরায়েলি বাহিনী। ইসরায়েলি কারা কর্তৃপক্ষ জানিয়েছে, মঙ্গলবার (২ জুন) ভোরে তাকে অচেতন অবস্থায় পাওয়া যায়।

এর আগেও এই ফিলিস্তিনি অ্যাক্টিভিস্ট বেশ কয়েকবার অনশন করেছিলেন। ২০১৫ সালে আটকের পর টানা ৫৫ দিন না খেয়ে ছিলেন তিনি। 

খাদের আদনান

কোনও সুর্নিদিষ্ট অভিযোগ ছাড়াই বর্তমান ১ হাজারের বেশি ফিলিস্তিনি ইসরায়েলি কারাগারে বন্দি। ইসরায়েলি মানবাধিকার গোষ্ঠী গ্রুপ হ্যামোকডের মতে, ২০০৩ সালের পর এই বন্দির সংখ্যা সবেচেয়ে বেশি।

গাজার ডব্লিএইডি প্রিজনার্স অ্যাসোসিয়েশন বার্তা সংস্থা রয়টার্সকে জানায়, ৪৪ বছর বয়সী খাদের আদনানকে ঠাণ্ডায় মাথায় মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে।

ফিলিস্তিনি প্রিজনার্স সোসাইটি (পিপিএস) বলছে, বিনা অভিযোগে আটকের বিরুদ্ধে প্রতিবাদে ৮৭ দিনের জন্য না খেয়ে থাকার কথা জানিয়েছিলেন। ফিলিস্তিনের সাবেক তথ্যমন্ত্রী ও প্যালেস্টাইন ন্যাশনাল ইনিশিয়েটিভ পলিটিক্যাল পার্টির সাধারণ সম্পাদক মুস্তাফা বারঘৌতি বলেন, যা ঘটেছে অত্যন্ত বিপজ্জনক ঘটনা।

তবে এই মৃত্যুতে সে নিজেই দায়ী বলে আল জাজিরাকে বলেছেন ইসরায়েলি জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন গভির।

সূত্র: আল জাজিরা

/এলকে/
সম্পর্কিত
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের