তেল আবিবে গাড়ি ও ছুরি হামলায় আহত ৯, যা বলছে হামাস

আন্তর্জাতিক ডেস্ক
০৪ জুলাই ২০২৩, ১৮:২৫আপডেট : ০৪ জুলাই ২০২৩, ২১:১৯

ইসরায়েলের তেল আবিবে ছুরি ও গাড়ি হামলার ঘটনায় অন্তত ৯ জন আহত হয়েছেন। নিরাপত্তা বাহিনী জানিয়েছে, গত কয়েক দশকের মধ্যে অধিকৃত পশ্চিম তীরের জেনিন শরণার্থী ক্যাম্পে বড় ধরনের সামরিক অভিযানের দ্বিতীয় দিনে এই ঘটনা ঘটলো।

ইসরায়েলি পুলিশ মঙ্গলবার (৪ জুলাই) জানায়, তেল আবিবের উত্তরে একটি গাড়ি নিয়ে কয়েকজন বেসামরিক নাগরিককে লক্ষ্য করে হামলা হয়। সন্দেহভাজন হামলাকারীকে ঘটনাস্থলে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া গেছে।

একজন চিকিৎসক কান রেডিওকে জানিয়েছেন, তাকে গুলি করে মারা হয়েছে।

পুলিশ আরও জানায়, সন্দেহভাজন ব্যক্তি দক্ষিণ থেকে উত্তরে একটি গাড়ি চালাচ্ছিল। এ সময় শপিং সেন্টারে দাঁড়িয়ে থাকা পথচারীদের ধাক্কা দেয় গাড়ি নিয়ে। শুধু তাই নয়, বেসামরিক লোকদের ধারালো বস্তু দিয়ে আঘাত করতে গাড়ি থেকে নেমে এগিয়ে আসে। আহতদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর।

ঘটনাস্থলে ইসরায়েলি নিরাপত্তামন্ত্রী, ছবি: রয়টার্স

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যাকা নিয়ন্ত্রকারী স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী গোষ্ঠী হামাস এই হামলাকে ‘বীরত্বপূর্ণ অভিযান’ আখ্যা দিয়েছে। গোষ্ঠীটির মুখপাত্র হাজেম কাসেম বলেছেন, জেনিন শরণার্থী ক্যাম্পে আমাদের জনগণের বিরুদ্ধে ইসরায়েলি দখলদারিত্বের প্রথম প্রতিক্রিয়া।

সোমবার (৩ জুলাই) গভীর রাত থেকে অধিকৃত পশ্চিম তীরের ফিলিস্তিনের জেনিন শরণার্থী ক্যাম্পসহ আশপাশে ব্যাপক অভিযান চলছে ইসরায়েলি বাহিনীর। সশস্ত্র অভিযানে এখন পর্যন্ত ১০ জন ফিলিস্তিনির প্রাণ ঝরেছে, গ্রেফতার হয়েছেন অনেকে।

সূত্র: আল জাজিরা

/এলকে/
সম্পর্কিত
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি