ইসরায়েলি আগ্রাসন

‘ফিলিস্তিনি শহর জেনিনের প্রায় ৮০ শতাংশ বাড়িঘর ক্ষতিগ্রস্ত’

আন্তর্জাতিক ডেস্ক
০৬ জুলাই ২০২৩, ০৭:১৫আপডেট : ০৬ জুলাই ২০২৩, ১৬:৪৩

ফিলিস্তিনি শহর জেনিনের প্রায় ৮০ শতাংশ বাড়িঘর সাম্প্রতিক ইসরায়েলি সামরিক অভিযানে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন শহরের ডেপুটি গভর্নর কামাল আবু আল রুব। ইসরায়েলি সেনাবাহিনী বুধবার ভোরে জেনিন থেকে সেনা প্রত্যাহার করে। এটি ছিল ২০ বছরেরও বেশি সময়ের মধ্যে শহরে ইসরায়েলিদের বড় সামরিক অভিযান।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলি অভিযানে কমপক্ষে ১২ ফিলিস্তিনি নিহত এবং শতাধিক আহত হয়েছে।

সোমবার শুরু হওয়া ইসরায়েলি অভিযানটি অধিকৃত পশ্চিম তীরের শহরজুড়ে ধ্বংসের ছাপ রেখে গেছে।

কামাল আবু আল রুব বলেন, ‘হামলায় বাড়িঘর এবং অবকাঠামোর ব্যাপক ক্ষতি হয়েছে।’

তিনি বলেন, ‘জেনিন শরণার্থী শিবিরের প্রায় ৮০ শতাংশ বাড়ি ধ্বংস, ক্ষতিগ্রস্ত বা পুড়িয়ে ফেলা হয়েছে।

ধারণা করা হয়, জেনিন শরণার্থী শিবিরে প্রায় এক হাজার আবাসিক ইউনিটে ১৫ হাজার  ফিলিস্তিনি বসবাস করে।

‘ফিলিস্তিনি শহর জেনিনের প্রায় ৮০ শতাংশ বাড়িঘর ক্ষতিগ্রস্ত’

আবু আল রুব বলেন, ‘ইসরায়েলি অভিযানে কয়েক ডজন যানবাহন ও সরবরাহ লাইনও ক্ষতিগ্রস্ত হয়েছে।

ইসরায়েলি এই অভিযানের তীব্র নিন্দা জানিয়েছে তুরস্ক, জর্ডান, মিসর, ইন্দোনেশিয়াসহ মুসলিম প্রধান দেশগুলো।

/এসপি/
সম্পর্কিত
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
সর্বশেষ খবর
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি