নাবলুসে ইসরায়েলি বাহিনীর গুলিতে ফিলিস্তিনি নিহত, আহত ৪

আন্তর্জাতিক ডেস্ক
২০ জুলাই ২০২৩, ১২:৫৯আপডেট : ২০ জুলাই ২০২৩, ১২:৫৯

অধিকৃত পশ্চিম তীরের নাবলুসে ইসরায়েলি বাহিনীর গুলিতে এক ফিলিস্তিনি নিহত হয়েছেন। গুলিতে আহত হয়েছে আরও ৪ জন। তাদের মধ্যে দুই জনের অবস্থা গুরুতর। বৃহস্পতিবার ভোরে এ ঘটনা ঘটে বলে জানিয়ে ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় এবং রেড ক্রিসেন্ট।

ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট জানায়, অন্তত চার ফিলিস্তিনি বন্দুকের গুলিতে আহত হয়েছেন, দুজনের অবস্থা আশঙ্কাজনক। নাবলুসের পূর্ব অংশে ইসরায়েলি বাহিনীর সঙ্গে সংঘর্ষের সময় এ ঘটনা ঘটে।

নাবলুস অধিকৃত পশ্চিম তীরের শহর। এটি এখন ইসরায়েলি বাহিনীর দখলে রয়েছে। শহরটি দখলমুক্ত করতে ফিলিস্তিনি সশস্ত্র সংগঠনগুলো লড়াই করছে।  

ইসলামিক জিহাদ সংগঠনের সশস্ত্র শাখা আল-কুদস ব্রিগেডের নাবলুস ব্যাটালিয়ন জানায়, শহরের একটি উপাসনালয়কে কেন্দ্র করে দখলকারী বাহিনী এবং বসতি স্থাপনকারীদের বিরুদ্ধে তারা লড়াই করছে।

এ ঘটনায় ইসরায়েলের সামরিক বাহিনী তাৎক্ষণিকভাবে প্রতিক্রিয়া জানায়নি।  

চলতি মাসের শুরুর দিকে ফিলিস্তিনি শহর জেনিনে ইসরায়েলি বাহিনী অভিযান চালায়। এতে ১২ ফিলিস্তিনি নিহত হয়, আহত হন শতাধিক। অভিযানের মুখে হাজার হাজার ফিলিস্তিনি শহর ছেড়ে পালিয়ে যায়। ইসরায়েলি সেনারা শহরটিতে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালায়।

সূত্র: আল জাজিরা 

/এসপি/
সম্পর্কিত
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
সর্বশেষ খবর
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি