ইরানে নজিরবিহীন তাপপ্রবাহ, দুই দিনের ছুটি ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক
০১ আগস্ট ২০২৩, ২৩:১৫আপডেট : ০১ আগস্ট ২০২৩, ২৩:১৫

নজিরবিহীন তাপপ্রবাহের কারণে ইরানে দুই দিনের রাষ্ট্রীয় ছুটি ঘোষণা করা হয়েছে। ঘোষণা অনুযায়ী, বুধ ও বৃহস্পতিবার সরকারি ছুটি থাকবে। বয়স্ক এবং স্বাস্থ্যঝুঁকি আছে এমন লোকদের বাড়ির ভেতরে থাকতে বলা হয়েছে। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাতে রয়টার্স এ খবর জানিয়েছে।

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে, দক্ষিণ ইরানের অনেক শহর ইতোমধ্যে তাপপ্রবাহের কবলে পড়েছে। দক্ষিণাঞ্চলীয় শহর আহভাজে এই সপ্তাহে তাপমাত্রা ১২৩ ডিগ্রি ফারেনহাইট (৫১ ডিগ্রি সেলসিয়াস) ছাড়িয়ে গেছে।

সরকারের মুখপাত্র আলী বাহাদোরি-জাহরোমি বলেছেন, বুধবার ও বৃহস্পতিবার ছুটি থাকবে। স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, হাসপাতাল সতর্ক অবস্থায় থাকবে।

বুধবার তেহরানে তাপমাত্রা ৩৯ ডিগ্রি সেলসিয়াস হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

গত কয়েক সপ্তাহ ধরে তাপপ্রবাহ বিশ্বের অনেক জায়গায় বিরূপ প্রভাব ফেলেছে। বিজ্ঞানীরা বলছেন, মানুষের অসচেতনতার কারণে জলবায়ু পরিবর্তনের ফলে তাপপ্রবাহের তীব্রতা বাড়ছে।

/এসএইচএম/এএ/
সম্পর্কিত
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী