ইরানকে মোকাবিলায় লোহিত সাগরে  হাজারো মার্কিন সেনা ও যুদ্ধজাহাজ

আন্তর্জাতিক ডেস্ক
০৮ আগস্ট ২০২৩, ১৪:০৬আপডেট : ০৮ আগস্ট ২০২৩, ১৬:১১

বাণিজ্যিক জাহাজ আটকের জেরে ইরানের হুমকি মোকাবিলায় দুটি যুদ্ধজাহাজে চড়ে যুক্তরাষ্ট্রের ৩ হাজার সামরিক সদস্য লোহিত সাগরে পৌঁছেছে। স্থানীয় সময় সোমবার (৭ আগস্ট) এ তথ্য জানিয়েছে মার্কিন নৌবাহিনী।

যুক্তরাষ্ট্রের পঞ্চম নৌবহর এক বিবৃতিতে জানিয়েছে, পূর্ব পরিকল্পনা মোতাবেক সুয়েজ খাল হয়ে লোহিত সাগরে প্রবেশ করেছে মার্কিন নাবিক ও মেরিনরা।

‘ইউএসএস বাটান’ ও ‘ইউএসএস কার্টার হল’ দুটি যুদ্ধজাহাজের নাম উল্লেখ করা হয়েছে বিবৃতিতে।

অভিযোগ রয়েছে, এই অঞ্চল দিয়ে বিদেশি পতাকাবাহী বড় বড় বাণিজ্যিক জাহাজ চলাচলে বাধা সৃষ্টি করে আসছে ইরান। মার্কিন সামরিক বাহিনীর অভিযোগ, ইরান গত দুই বছরে এ অঞ্চলে প্রায় ২০টি বিদেশি পতাকাবাহী জাহাজ জব্দ করেছে বা নিয়ন্ত্রণের চেষ্টা করেছে। তাদের 'সন্ত্রাসী কার্যক্রমে' অঞ্চলটিতে অস্থিরতা তৈরি হয়েছে।

তবে লোহিত সাগরে মার্কিন বাহিনী মোতায়েনে পাল্টা ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়ে ওয়াশিংটনের বিরুদ্ধে অস্থিতিশীলতা তৈরির অভিযোগ তুলেছে তেহরান। নিজেদের স্বার্থ হাসিল করতে অঞ্চলটিতে আধিপত্য বিস্তার করতে চায় বলে দেশটির দাবি।

যুক্তরাষ্ট্রের পঞ্চম নৌবহরের মুখপাত্র কমান্ডার টিম হকিন্স বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, এই নৌপথে বিভিন্ন বাণিজ্যিক জাহাজকে হয়রানি ও আটক করে আসছে দেশটি। তাদের কর্মকাণ্ড রোধ ও আঞ্চলিক উত্তেজনা কমানোর অংশ হিসেবে আমাদের অবস্থান।

ওয়াশিংটন জানিয়েছে, গত ৫ জুলাই জুলাই ওমানের আন্তর্জাতিক জলসীমায় ইরান দুটি বাণিজ্যিক ট্যাংকার জব্দের চেষ্টা করে। এর প্রতিক্রিয়ায় বাহিনী মোতায়েন করা হয়েছে।

অবশ্য, গত এপ্রিল ও মে মাসে সপ্তাহের ব্যবধানে আঞ্চলিক জলসীমায় দুটি বড় তেলের ট্যাংকার জব্দ করে ইরান। এসব ঘটনায় উত্তেজনা বাড়ে অঞ্চলটিতে।

সূত্র: এএফপি

/এলকে/এমওএফ/
সম্পর্কিত
ইরানকে ‘মৃত ও ব্যর্থ রাষ্ট্র’ আখ্যা দিয়ে ‘কঠোর আঘাতের’ হুমকি ট্রাম্পের 
‘ভাবমূর্তি’ ফেরাতে এবার স্বাস্থ্যসেবায় ঝুঁকছে এআই
সিন্ধু পানিচুক্তি বহাল রাখতে ভারতকে নির্দেশ দিলো সালিসি আদালত
সর্বশেষ খবর
চাকরি পেতে যে ১০ কৌশল জানা জরুরি 
চাকরি পেতে যে ১০ কৌশল জানা জরুরি 
চমক নিয়ে ৯ সেপ্টেম্বর বাজারে আসছে আইফোন-১৮ সিরিজ
চমক নিয়ে ৯ সেপ্টেম্বর বাজারে আসছে আইফোন-১৮ সিরিজ
তাসকানির নয়নের মণি পাঁচ দ্বীপ, যেখানে মিলবে প্রকৃতি, ইতিহাস ও নির্জনতার স্বাদ
তাসকানির নয়নের মণি পাঁচ দ্বীপ, যেখানে মিলবে প্রকৃতি, ইতিহাস ও নির্জনতার স্বাদ
রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৪২, সবচেয়ে বেশি মিরপুরে 
রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৪২, সবচেয়ে বেশি মিরপুরে 
সর্বাধিক পঠিত
সালমান শাহর নায়িকারা কে কোথায়
সালমান শাহর নায়িকারা কে কোথায়
চারপাশে প্রলয়, ভাইরাল সবুজ বাড়িটি টিকে রইলো কীভাবে: ব্যাখ্যা দিলেন প্রকৌশলীরা
চারপাশে প্রলয়, ভাইরাল সবুজ বাড়িটি টিকে রইলো কীভাবে: ব্যাখ্যা দিলেন প্রকৌশলীরা
ববি হাজ্জাজের নির্দেশে ব্যাটারিচালিত অটোরিকশার বিরুদ্ধে অভিযান
ববি হাজ্জাজের নির্দেশে ব্যাটারিচালিত অটোরিকশার বিরুদ্ধে অভিযান
সব গ্রেডের সরকারি কর্মচারীরা পাবেন মোবাইল ভাতা
সব গ্রেডের সরকারি কর্মচারীরা পাবেন মোবাইল ভাতা
মির্জা ফখরুলের আসনে জামায়াতের প্রার্থী সেই দেলাওয়ার, এবার বিজয়ী হওয়ার আশা
মির্জা ফখরুলের আসনে জামায়াতের প্রার্থী সেই দেলাওয়ার, এবার বিজয়ী হওয়ার আশা