গাজায় বিদ্যুৎ, জ্বালানি ও পণ্য সরবরাহ স্থগিত করছে ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক
০৮ অক্টোবর ২০২৩, ১১:১৬আপডেট : ০৮ অক্টোবর ২০২৩, ১১:২৪

অবরুদ্ধ গাজা উপত্যাকায় শনিবার দিন গড়িয়ে রাতেও দফায় দফায় বিমান চালিয়েছে ইসরায়েলি বাহিনী। অনেকটা অন্ধকার ও আতঙ্কে রাত্রটা পার করেছে ফিলিস্তিনিরা। এ অবস্থার মধ্যেই গাজায় বিদ্যুৎ, জ্বালানি ও পণ্য সরবরাহ স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে ইসরায়েলের নিরাপত্তা পরিষদ।

বিবৃতিতে নিরাপত্তা পরিষদ জানিয়েছে, গাজায় হামাসের সামরিক ও প্রশাসনিক স্থাপনা গুঁড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

প্রায় ২৩ লাখ ফিলিস্তিনির বসবাস অবরুদ্ধ গাজা উপত্যকায়। ২০০৭ সাল থেকে উপত্যকাটিতে স্থল ও জলপথে অবরোধ আরোপ করে রেখেছে ইসরায়েলি সরকার। ফলে আন্তর্জাতিক সহায়তার ওপর অনেকটা নির্ভর করে চলতে হয় এখানকার বাসিন্দাদের। এমন বাস্তবতায় বিদ্যুৎ, জ্বালানি ও খাদ্য সরবরাহ স্থগিত করলে চরম মানবিক পরিস্থিতি দেখা দেবে।

ইসরায়েলি বিমান হামলা থেকে বাঁচতে আশ্রয়ের সন্ধানে গাজার বাসিন্দারা, ছবি: রয়টার্স

শনিবার এই ভূখণ্ড থেকে ইসরায়েলের সীমান্ত এলাকাগুলো লক্ষ্য করে কমপক্ষে ৫ হাজারের মতো রকেট ছুড়েছে হামাস। এ নিয়ে মধ্যপ্রাচ্যটি নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। পাল্টা বিমান হামলা শুরু করে ইসরায়েলি বাহিনী। তারা গাজায় যে কোনও সময় স্থল অভিযানে নামতে পারে বলেও হুঁশিয়ারি দিয়েছে।

বিমান হামলায় গাজায় ২৩০ জনের বেশি ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন বলে দাবি করেছে স্থানীয় স্বাস্থ্য অধিদফতর। অন্যদিকে ইসরায়েলে অন্তত ২৫০ নিহত হন। কিন্তু এই সংখ্যা আরও বেশি হওয়ার কথা। হাজারো মানুষ হাসপাতালে ভর্তি। ইসরায়েলের দক্ষিণাঞ্চলে হামাসের যোদ্ধাদের অভিযান ও হামলায় আড়াই শতাধিক ইসরায়েলি নিহতের খবর পাওয়া গেছে। সূত্র: আল জাজিরা, বিবিসি

/এলকে/
সম্পর্কিত
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী