হামাস-ইসরায়েলি বাহিনীর সংঘাত

ইসরায়েলে সংগীত উৎসবে ২৬০ জনকে হত্যা, বেঁচে ফেরাদের বর্ণনায় সেই বিভীষিকা

আন্তর্জাতিক ডেস্ক
০৯ অক্টোবর ২০২৩, ০৯:০২আপডেট : ০৯ অক্টোবর ২০২৩, ১৪:৪৫

শনিবার সকালের দিকে গাজার সশস্ত্র প্রতিরোধ গোষ্ঠী হামাস ইসরায়েলের যে কয়েকটা স্থানে হামলা শুরু করে– তার মধ্যে ইহুদি সম্প্রদায়ের সুপারনোভা সংগীত স্থল অন্যতম। এখান থেকে ২৬০ জনের মরদেহ পেয়েছে উদ্ধারকারীরা। প্রত্যক্ষদর্শীদের বরাতে একাধিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানিয়েছে, রকেট হামলার পর এলোপাতাড়ি গুলি চালানো হয় তাদের ওপর।

অনলাইনে প্রকাশিত একটি ভিডিওতে দেখা গেছে, মরুভূমিতে অনেকে যে যার মতো ছুটছেন। রকেট হামলার পর বন্দুক নিয়ে এই মিউজিক ফেস্টিভ্যালে হামলা চালায় হামাসের যোদ্ধারা।

অনুষ্ঠানে অংশ নেওয়াদের একজন তাল গিবলি সিএনএনকে বলেছেন, খোলা স্থান হওয়ায় আমরা কোথাও লুকানোর জায়গা পাচ্ছিলাম না। সবাই আতঙ্কিত হয়ে পড়েন। যে যার মতো প্রয়োজনীয় জিনিস নিয়ে জীবন বাঁচাতে পালাতে শুরু করে।

অরটেল নামের আরও একজন বলেন, ভোরের দিকে প্রথম সাইরেন বেজে উঠে। এটি রকেট হামলার সতর্কবার্তা।

বিবিসির প্রতিবেদনে জানা গেছে, ঘটনাস্থল থেকে গাজা উপত্যকা খুব একটা দূরে নয়। ফলে খুব সহজেই হামলা চালিয়ে ঢুকে পড়ে হামাস।

গিলি ইয়োসকোভিচ বিবিসিকে বলেছেন, আমি দৌঁড়ে একটি ছোট বাগানে লুকিয়ে যাই। তারা অনুষ্ঠানের কাছে যেয়ে গুলি চালাচ্ছিল। আমি দেখলাম চারদিকে মানুষ মারা যাচ্ছে। কিন্তু এসব দেখেও আমি চুপ ছিলাম। আমি কাঁদিনি, কিছুই করিনি।

হামলাকারীদের তাণ্ডব চালানোর ৩ ঘণ্টা পর ইসরায়েলি বাহিনীর উপস্থিতির টের পেয়ে নিরাপদ আশ্রয়ে ছুটে যান বলেও জানান এই প্রত্যক্ষদর্শী।

ভয়াবহ অভিজ্ঞতার বর্ণনা চ্যালেন ১২-কে সাক্ষাৎকারে শুনিয়েছেন আরও একজন প্রত্যক্ষদর্শী। তার ভাষ্যমতে, ৪-৫ ঘণ্টা হরর মুভি চলছিল মনে হচ্ছে। আমরা পাগলের মতো ছোটাছুটি করছিলাম। সত্যিই উন্মাদের মতো।

শনিবার সকালে কয়েকশ’ ফিলিস্তিনি যোদ্ধা গাজা উপত্যকার সীমানা অতিক্রম করে ইসরায়েলে প্রবেশ করে। তারা স্থল, সাগর ও আকাশ পথে প্রবেশ করে ইসরায়েলি শহর, থানা দখল করে বিস্ময় ছড়ায়। একই সঙ্গে তারা কয়েক হাজার রকেট ছুড়ে ইসরায়েলি ভূখণ্ডে। হামাসের পক্ষ থেকে সব ফিলিস্তিনি সংগঠন ও তাদের মিত্রকে রুখে দাঁড়ানোর আহ্বান জানানো হয়েছে। হামাস ও ইসরায়েলি বাহিনীর সংঘাতে নিহতের সংখ্যা ১ হাজার ছাড়িয়েছে। 

সূত্র: দ্য গার্ডিয়ান, বিবিসি

/এলকে/
সম্পর্কিত
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের