ইসরায়েলকে রক্ষায় রণতরী পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক
০৯ অক্টোবর ২০২৩, ১০:০৯আপডেট : ০৯ অক্টোবর ২০২৩, ১০:১৬

ভূমধ্যসাগরের পূর্বাঞ্চল থেকে ইসরায়েলের দিকে অগ্রসর হচ্ছে যুক্তরাষ্ট্রের একটি বিমানবাহিনীর রণতরী। হামাসের হামলা প্রতিরোধে ইসরায়েলকে অতিরিক্ত সামরিক সরঞ্জাম ও গোলাবারুদ দিয়ে সহায়তা করা হবে। আগের দিন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন হামাসের বিরুদ্ধে লড়াইয়ে ইসরায়েলের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন। 

যুক্তরাষ্ট্রের মিত্র ইসরায়েল ও হামাসের তীব্র লড়াইয়ে চরম উত্তেজনা ছড়িয়েছে মধ্যপ্রাচ্যের এই অঞ্চলটিতে। দুপক্ষেরই ব্যাপক প্রাণহানির ঘটনা ঘটছে। ইসরায়েলের দখলদারিত্ব ও ফিলিস্তিনিদের ওপর দীর্ঘদিনের দমন-পীড়নের জেরে এই হামলা চালাচ্ছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস। গাজা ভূখণ্ডের যে অংশটুকু এখন পর্যন্ত টিকে আছে, ইসরায়েলের হাত থেকে এরাই রক্ষা করে আসছে।

এই পরিস্থিতিতে ইসরায়েলকে সহায়তার প্রসঙ্গে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন বলেছেন, ‘ইউএসএস জেরার্ল্ড আর. ফোর্ড’ বিমান রণতরী, একটি ক্ষেপণাস্ত্র ক্রুজার এবং চারটি ক্ষেপণাস্ত্র ধ্বংসকারী অঞ্চলটির উদ্দেশে রওনা হয়েছে। মার্কিন যুদ্ধবিমানও পাঠানো হবে।’

হোয়াইট হাউজ জানিয়েছে, প্রয়োজনে আগামীতে আরও সামরিক সহায়তা পাঠানো হবে ইসরায়েলকে। পরিস্থিতি কোনভাবেই যেন ইসরায়েলের শত্রুরা নিতে না পারে সেজন্য আমরা কাজ করে যাচ্ছি।

ইসরায়েলের দাবি, হামাসের হামলায় এখন পর্যন্ত তাদের ৭০০ জন মানুষ প্রাণ হারিয়েছেন। অপহরণের শিকার হয়েছে শতাধিক। এদিকে অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর পাল্টা বিমান হামলায় ৪ শতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানা গেছে।

/এলকে/
সম্পর্কিত
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী