সংঘাতের মধ্যেই ইসরায়েল যাচ্ছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক
১১ অক্টোবর ২০২৩, ০৯:০৯আপডেট : ১১ অক্টোবর ২০২৩, ০৯:২৯

ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের হামলা অনেকটা কমে আসলে গাজায় ইসরায়েলি বিমান হামলা পঞ্চম দিনেও এতটুকু কমেনি। বরং মাত্রা আরও বাড়িয়েছে নেতানিয়াহু সরকার। এই পরিস্থিতিতে আজ বুধবার (১১ অক্টোবর) ইসরায়েল সফরে যাচ্ছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের মুখপাত্র ম্যাথিও মিলার মঙ্গলবার জানিয়েছেন, ইসরায়েলের জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে সাক্ষাৎকারের পাশাপাশি ইসরায়েলিদের প্রতি সংহতি জানাবেন তিনি।

গত শনিবার পাঁচ হাজার রকেট ছোড়ার পাশাপাশি সীমান্ত পেরিয়ে ইসরায়েলে ঢুকে পড়ে হামাসের হাজারো সশস্ত্র যোদ্ধা। তাদের হামলায় অন্তত ১ হাজারের বেশি ইসরায়েলি নিহত হন। অনেকে নিখোঁজ রয়েছেন। কয়েকজন সামরিক কর্মকর্তাসহ বেসামরিক নাগরিকদের ধরে গাজায় জিম্মি করেছে বলে দাবি করেছে উভয়পক্ষ। হামাস হঠাৎ কেন এই হামলা চালালো বিষয়টি এখনও অস্পষ্ট। ফিলিস্তিনিদের ওপর বছরের পর বছর দমন-পীড়ন, হত্যা ও আগ্রাসনের প্রতিবাদেই এই হামলা বলে ধারণা করছেন বিশ্লেষকরা।

এ প্রসঙ্গে মুখপাত্র মিলার আরও বলেছেন, ‘তার এই সফর মূলত ইসরায়েলের প্রতি সংহতি ও সমর্থনের বহিঃপ্রকাশ। ইসরায়েলের নেতাদের কাছ থেকে সরাসরি তিনি শুনতে চান কেমন পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছিল। তাদের কী কী প্রয়োজন এবং কীভাবে সহায়তা করা যেতে পারে।’

এদিকে গাজায় ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় এখন পর্যন্ত ৮৩০ ফিলিস্তিনি নিহতের দাবি করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। ধারাবাহিক বোমা ছুড়তে থাকায় প্রায় ২ লাখ ফিলিস্তিনি বাস্তচ্যুতের কথা উল্লেখ করে মানবিক পরিস্থিতি নিয়ে সতর্ক করেছে জাতিসংঘ।

সূত্র: রয়টার্স

/এলকে/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম