ইসরায়েল-গাজা সংকট: ‘বিশেষ জরুরি সভা’ ডেকেছে ওআইসি

আন্তর্জাতিক ডেস্ক
১৪ অক্টোবর ২০২৩, ২২:১২আপডেট : ১৪ অক্টোবর ২০২৩, ২৩:১৩

ইসরায়েল-হামাসের সংঘাতে করণীয় নিয়ে ‘বিশেষ জরুরি সভা’ ডেকেছে ইসলামি সহযোগিতা সংস্থা (ওআইসি)। ‘সামরিক সংঘাতবৃদ্ধি’ ও ‘গাজার নিরস্ত্র বেসামরিক নাগরিকদের হুমকি’ নিয়ে আলোচনায় বসার আহ্বান জানিয়েছে সংস্থাটি।

বর্তমানে ওআইসির সভাপতির দায়িত্বে রয়েছে সৌদি আরব। শনিবার এক বিবৃতিতে ওআইসির সদস্যভুক্ত দেশগুলোর প্রতিনিধিদের জেদ্দায় উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছে এই সংস্থাটি।

নিজেদের ওয়েব সাইটে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, ‘সৌদি আরবের আমন্ত্রণে ওআইসি গাজা ও এর আশপাশে বিদ্যমান সামরিক পরিস্থিতি, বেসামরিক নাগরিকদের জীবনের জন্য বিপজ্জনক ক্রমশ গুরুতর পরিস্থিতিতে জরুরি সভার আহ্বান জানানো হচ্ছে। পাশাপাশি অঞ্চলটির সার্বিক নিরাপত্তা ও স্থিতিশীলতা নিয়েও উন্মুক্ত-আলোচনার জন্য কার্যনির্বাহী পর্যায়ে বৈঠকটি হবে।

সম্পর্ক স্বাভাবিকের প্রচেষ্টার অংশ হিসেবে ইসরায়েলের সঙ্গে পূর্ব নির্ধারিত একটি বৈঠক আগের দিন শুক্রবার বাতিল করে সৌদি আরব। এরপরই এই ঘোষণা এলো ওআইসির পক্ষ থেকে।

অবরুদ্ধ গাজায় ইসরায়েলি আগ্রাসনে ফিলিস্তিনিদের পক্ষ রিয়াদ রয়েছে বলে জানিয়েছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। ৫৭টি সদস্য দেশ নিয়ে জাতিসংঘের দ্বিতীয় বৃহত্তম সংস্থা ওআইসি।

আরও পড়ুন:  ইসরায়েলে হামলার নেতৃস্থানীয় হামাস কমান্ডার নিহত: আইডিএফ

সূত্র: এনডিটিভি

/এলকে/
সম্পর্কিত
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান