হামাসের হাতে জিম্মির সংখ্যা বেড়ে ১৯৯: আইডিএফ

আন্তর্জাতিক ডেস্ক
১৬ অক্টোবর ২০২৩, ১৭:৩৫আপডেট : ১৬ অক্টোবর ২০২৩, ১৭:৩৫

সীমান্ত অতিক্রম করে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের হামলায় জিম্মিদের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯৯ জনে। সোমবার ইসরায়েলের প্রতিরক্ষাবাহিনী (আইডিএফ) নতুন এই সংখ্যা জানিয়েছে। ফরাসি বার্তা সংস্থা এএফপি’র এক প্রতিবেদনে এই তথ্য জানা গেছে।

সামরিক মুখপাত্র ড্যানিয়েল হাগারি এক ব্রিফিংয়ে বলেছেন, ১৯৯ জন জিম্মির পরিবারকে আমরা অবহিত করেছি।

এর আগে আইডিএফ হামাসের হাতে জিম্মিদের সংখ্যা ১৫৫ জন বলে জানিয়েছিল।

৭ অক্টোবর ইসরায়েলের দক্ষিণাঞ্চলে সীমান্ত বেষ্টনী গুঁড়িয়ে কয়েক শ’ হামাস যোদ্ধা হামলা চালায়। হামলায় ইসরায়েলে এখন পর্যন্ত ১ হাজার ৪০০ জন নিহতের খবর পাওয়া গেছে। বেশ কয়েকজনকে হামাস যোদ্ধারা জিম্মি করে গাজায় নিয়ে যায়।

এর আগে হামাস জানিয়েছে, গাজায় ইসরায়েলি বিমান হামলায় অন্তত ১৩ জন জিম্মি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে বিদেশি নাগরিকও রয়েছেন। তবে তাদের জাতীয়তা উল্লেখ করা হয়নি।

সোমবার ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, সকাল  সাড়ে দশটা পর্যন্ত হামাসের হামলায় আহতদের মধ্যে ৩৫১ জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এদের মধ্যে ৮৯ জনের অবস্থা আশঙ্কাজনক। 

জিম্মিদের বিষয়ে মুখপাত্র হাগারি বলেছেন,  গাজা উপত্যকায় কোথায় তাদের রাখা হয়েছে তা সম্পর্কে সেনাবাহিনীর কাছে কিছু তথ্য রয়েছে। আমাদের জনগণের জীবন বিপন্ন করে এমন হামলা আমরা চালাব না।

/এএ/
সম্পর্কিত
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
সর্বশেষ খবর
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
একা একা অনুশীলন করলেন মেসি
একা একা অনুশীলন করলেন মেসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের