ইসরায়েলি আগ্রাসন বন্ধ না হলে মুসলিমদের কেউ রুখতে পারবে না: খামেনি

আন্তর্জাতিক ডেস্ক
১৮ অক্টোবর ২০২৩, ১২:৫২আপডেট : ১৮ অক্টোবর ২০২৩, ১৮:২৫

অবরুদ্ধ গাজা উপত্যকায় ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলি আগ্রাসন বন্ধ না হলে প্রতিরোধ বাহিনী ও মুসলিম বিশ্বকে কেউ রুখতে পারবে না বলে সতর্ক করেছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। মঙ্গলবার ইরানের অভিজাত ও শীর্ষ বৈজ্ঞানিক দলের সঙ্গে বৈঠকে এ কথা বলেন তিনি।

খামেনি বলেছেন, ‘গাজা উপত্যকায় ইসরায়েলি বোমাবর্ষণে মুসলিম দেশগুলো চরম ক্ষুব্ধ। এই পরিস্থিতি বন্ধ না হলে মুসলিম বিশ্ব ও গাজার প্রতিরোধ গোষ্ঠী ধৈর্যহীন হয়ে পড়বে। তাদের কেউ থামাতে পারবে না। ফিলিস্তিনে ইসরায়েলের গণহত্যা পুরো বিশ্বের চোখে দৃশ্যমান।’

ইসরায়েলি আগ্রাসনে বহু নিরীহ ফিলিস্তিনির প্রাণ গেছে দাবি করে তিনি বলেন, কতজন বেসামরিক লোক নিহত হয়েছে? এই দখলদার সরকার তার চেয়ে শতগুণ বেশি বেসামরিক মানুষকে হত্যা করছে। যার মধ্যে নারী, শিশু, বৃদ্ধ এবং যুবক রয়েছে। গাজার ভবনে সশস্ত্র বাহিনী বসবাস করছে না। ইসরায়েলি বাহিনী জনবসতির জায়গা বেছে ধ্বংসযজ্ঞ চালাচ্ছে। ইহুদিবাদী দখলদার সরকারকে বিচারের মুখোমুখি করতে হবে।’

এদিকে গাজার আল-আহলি হাসপাতালে মঙ্গলবারের হামলার ঘটনায় ইসরায়েলের বিরুদ্ধে বিশ্বকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী হোসাইন আমির আব্দুল্লাহিয়ান অভিযোগ করে বলেছেন, ‘হাসপাতালে নিরপরাধ নারী ও শিশুদের বিরুদ্ধে গণহত্যা চালিয়েছে ইসরায়েলি বাহিনী।’

/এলকে/এমওএফ/
সম্পর্কিত
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী