গাজার প্রায় অর্ধেক মানুষ বাস্তুচ্যুত: জাতিসংঘ

আন্তর্জাতিক ডেস্ক
১৯ অক্টোবর ২০২৩, ০৯:২০আপডেট : ১৯ অক্টোবর ২০২৩, ১৫:৪৭

জাতিসংঘ জানিয়েছে, ইসরায়েলি আগ্রাসনের কারণে অধিকৃত গাজার প্রায় অর্ধেক মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। গাজায় বাস্তুচ্যুত মানুষের সংখ্যা বেড়ে প্রায় ১০ লাখে দাঁড়িয়েছে। যেখানে মোট জনসংখ্যার পরিমাণ প্রায় ২৩ লাখ। বৃহস্পতিবার (১৯ অক্টোবর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

জাতিসংঘের সর্বশেষ মানবিক তথ্য অনুসারে, এর মধ্যে প্রায় তিন লাখ ৫২ হাজার মানুষ মধ্য ও দক্ষিণ গাজায় ফিলিস্তিনি শরণার্থীদের জন্য জাতিসংঘের সংস্থা ইউএনআরডব্লিউএ দ্বারা পরিচালিত স্কুলে আশ্রয় চাচ্ছে।

সর্বশেষ তথ্য অনুসারে, ইউএনডব্লিউআরএ পরিচালিত স্কুলের অবস্থাকে ‘ক্রমবর্ধমান ভয়াবহ’ বলে বর্ণনা করা হয়েছে। মধ্য গাজার আল-মাগাজি শরণার্থী শিবিরে এমন একটি ভয়াবহ স্কুল রয়েছে। সেখানে প্রায় চার হাজার বাস্তুচ্যুত মানুষকে অভ্যন্তরীণভাবে (আইডিপি) আশ্রয় দিয়েছে সংস্থাটি। এখানেও ইসরায়েল বিমান হামলা করেছে। গত সোমবার বিকেলে ওই বোমা হামলায় কমপক্ষে ছয়জন নিহত হয়েছেন বলে জানিয়েছে জাতিসংঘ।

৭ অক্টোবরে শুরু হওয়া ইসরায়েল-ফিলিস্তিনি সংঘাতের আজ ১২তম দিন। এই সংঘাতে অন্তত তিন হাজার ৫০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর মধ্যে অন্তত ৯৪০ শিশু এবং ১ হাজার ৩২ নারী আছেন। অপরদিকে হামাসের হামলায় অন্তত এক হাজার ৪০০ জন ইসরায়েলি নিহত হয়েছেন।

/এসএইচএম/
সম্পর্কিত
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের