ইসরায়েলের ‘অন্ধকারতম সময়ে’ পাশে থাকার ঘোষণা ব্রিটিশ প্রধানমন্ত্রীর

আন্তর্জাতিক ডেস্ক
১৯ অক্টোবর ২০২৩, ১৯:৩৬আপডেট : ১৯ অক্টোবর ২০২৩, ১৯:৩৬

ইসরায়েলের অন্ধকারতম সময়ে পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক। তিনি বলেছেন, হামাসের বিরুদ্ধে যুদ্ধে ইসরায়েলিদের জয় দেখতে চায় যুক্তরাজ্য।

বৃহস্পতিবার ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠকের পর এক যৌথ সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

ঋষি সুনাক বলেছেন, ফিলিস্তিনি জনগণও হামাস দ্বারা নিপীড়িত। আন্তর্জাতিক আইনের সঙ্গে সামঞ্জস্য রেখে ইসরায়েলের প্রতিরক্ষার অধিকারকে সমর্থন করে যুক্তরাজ্য।

ব্রিটিশ প্রধানমন্ত্রী দু্ই দিনের মধ্যপ্রাচ্য সফরের প্রথম দিন ইসরায়েলি প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন। এরপর তিনি সৌদি আরব যাবেন বলে জানিয়েছে তার কার্যালয়।

৭ অক্টোবর হামাস যোদ্ধাদের হামলার পর থেকে ইসরায়েলি সেনাবাহিনী গাজা উপত্যকায় বোমাবর্ষণ করে যাচ্ছে। অবরোধ জারি করে পানি, বিদ্যুৎ, জ্বালানি ও খাদ্য দ্রব্য প্রবেশ করতে দিচ্ছে না ইসরায়েল।

নেতানিয়াহুকে ঋষি সুনাক বলেছেন, ইসরায়েলের অন্ধকারতম সময়ে আপনার বন্ধু হিসেবে এখানে দাঁড়াতে পেরে আমি গর্বিত। আমরা আপনার পাশে থাকব, আমরা আপনাদের জনগণের পাশে থাকব। আমরা চাই আপনারা জয়ী হোন।

তিনি দাবি করেছেন, ইসরায়েল বেসামরিকদের ক্ষয়ক্ষতি এড়াতে সব সতর্কতা অবলম্বন করছে। যা হামাস করেনি।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সংক্ষিপ্ত ইসরায়েল সফরের পর তেল আবিব পৌঁছালেন ঋষি সুনাক। সৌদি আরবে তিনি সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে বৈঠক করবেন।

/এএ/
সম্পর্কিত
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
সর্বশেষ খবর
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের