পশ্চিম তীরের মসজিদে ইসরায়েলের বিমান হামলা

আন্তর্জাতিক ডেস্ক
২২ অক্টোবর ২০২৩, ০৮:১৮আপডেট : ২২ অক্টোবর ২০২৩, ১৫:৫৫

ইসরায়েলের অধিকৃত ফিলিস্তিনের পশ্চিম তীরের জেনিন শরণার্থী ক্যাম্পের একটি মসজিদে বিমান হামলা হয়েছে। রবিবার ভোরের দিকে মসজিদের কমপাউন্ডে হামাস ও ইসলামিক জিহাদের আস্তানা লক্ষ্য করে এই হামলা চালানোর দাবি করেছে ইসরায়েলি বাহিনী।  এ ঘটনায় বেশ কয়েকজন প্রাণ হারিয়েছেন।

ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, ‘জেনিন শরণার্থী ক্যাম্পের আল-আনসার মসজিদে অভিযানে হামাস ও ইসলামিক জিহাদের একাধিক সদস্য প্রাণ হারিয়েছেন। তারা মসজিদের কমপাউন্ড ব্যবহার করে সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে আসছিল। গোয়েন্দা তথ্যেরভিত্তিতে অভিযান চালানো হয়।’

সামাজিক মাধ্যমে প্রকাশিত ফুটেজে দেখা গেছে, ইসরায়েলি হামলায় মসজিদটি ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ঘটনাস্থলে হতাহতদের উদ্ধারে ছুটে আসতে দেখা যায় স্বাস্থ্যকর্মীদের।

অবরুদ্ধ গাজা উপত্যকার অন্যান্য স্থানেও রবিবার রাতে হামলা চালায় ইসরায়েল। গত ৮ অক্টোবর ইসরায়েলের অভ্যন্তরে হামাসের হামলায় ১৪০০ ইসরায়েলি নিহত হন। এর জেরে ইসরায়েলি বাহিনীর ধারবাহিক হামলায় মৃত্যু নগরীতে পরিণত হয়েছে গাজা। এ পর্যন্ত প্রায় সাড়ে ৪ হাজার ফিলিস্তিনি প্রাণ হারিয়েছে বিমান হামলায়। গাজায় বাস্তুচ্যুতের সংখ্যা দাঁড়িয়েছে ১০ লাখের বেশি।

এ অবস্থায় মানবিক সহায়তার অংশ হিসেবে মিসরের রাফাহ সীমান্তে দিয়ে ২০টি ত্রাণবাহী ট্রাক প্রবেশের অনুমতি দিয়েছে কায়রো। কিন্তু গাজার ২০ লাখের বেশি ফিলিস্তিনির জন্য এই ত্রাণকে মহাসমুদ্রে এক ফোঁটা পানি বলছে জাতিসংঘ।

/এলকে/
সম্পর্কিত
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
সর্বশেষ খবর
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি