ইসরায়েলি বাহিনীকে এখনই থামাতে হবে: ইরান

আন্তর্জাতিক ডেস্ক
২২ অক্টোবর ২০২৩, ২৩:৩০আপডেট : ২২ অক্টোবর ২০২৩, ২৩:৩০

ইসরায়েলের সামরিক অভিযান চলতে থাকলে অঞ্চলটি নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইরান। গাজার প্রতিরোধ গোষ্ঠী হামাস ও ইসরায়েলের মধ্যকার সংঘাত মধ্যপ্রাচ্যে বড় ধরনের প্রভাব ফেলছে জানিয়ে সতর্ক করেছে দেশটি।

ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে সতর্ক করে রবিবার তেহরানে পররাষ্ট্রমন্ত্রী হোসাইন আমির আবদুল্লাহিয়ান বলেছেন, ইসরায়েলি সামরিক পদক্ষেপ থামানো না গেলে নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে মধ্যপ্রাচ্য।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সতর্ক করছি– অবরুদ্ধ গাজা উপত্যাকায় মানবতার বিরুদ্ধে অপরাধ এবং গণহত্যা বন্ধ করতে হবে বলেও মন্তব্য করেন তিনি।

গত ৭ অক্টোবর গাজার হামাস ও ইসরায়েলি বাহিনীর মধ্যে সংঘাত শুরু হয়। এর প্রভাব পড়েছে লেবানন সীমান্তেও। প্রতিদিনই সংঘর্ষে জড়াচ্ছে হিজবুল্লাহ ও ইসরায়েলি বাহিনী।

ইরানের মিত্র বলা হয়ে থাকে হিজবুল্লাহ গোষ্ঠীকে। দেশটি থেকে সামরিক প্রশিক্ষণ ও অস্ত্র গোলাবারুদ পেয়ে থাকে।

/এলকে/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম